বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় শাহমাহমুদপুর ইউনিয়ন আ.লীগের উদ্যােগে দোয়া অনুষ্ঠিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ৩১ জানুয়ারি, ২০২২, ৪:০৭ পিএম
শিক্ষামন্ত্রীর স্বামীর সুস্থতা কামনায় শাহমাহমুদপুর ইউনিয়ন আ.লীগের উদ্যােগে দোয়া অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যােগে চাঁদপুরের উন্নয়নের রুপকার, বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপির স্বামীর তৌফিক নেওয়াজের সুস্থ্যতা কামনায় মিলাদ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।

সোমবার আছরের নামাজের পর জাফরবাড়ি জামে মসজিদে মিলাদ ও দোয়ানুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, শাহমাহমুদপুর ইউপি চেয়ারম্যান মোঃ মাসুদুর রহমান নান্টু পাটওয়ারী, শাহমাহমুদপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আখতারুজ্জামান পাটওয়ারী, সাধারণ সম্পাদক কামাল হাজী, সহ সভাপতি আব্দুল হান্নান খান মিলন, খন্দকার শাহিদুল আলম মাহফুজ, সোলামান পাটওয়ারী মিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহজান হাওলাদার সাজু, কৃষি বিষয়ক সম্পাদক নাজির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য আ্ক্তার হোসেন, ছিদ্দিক পাটওয়ারী, খায়ের পাটওয়ারী, ২নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি শাহ আলম খান, সাধারণ সম্পাদক, ওয়ার্ড সদস্য শাহদাত হোসেন মিজি, ১নং ওয়ার্ড আওয়ামী লীগের কামরুল ভুঁইয়া, সাধারণ সম্পাদক খোকন কাজীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মিলাদ ও দোয়া পরিচালনা করেন জাফরবাড়ি জামে মসজিদের ইমাম মাওলানা মোঃ আব্দুল কুদ্দুছ। শিক্ষামন্ত্রীর স্বামী তৌফিক নেওয়াজ করোনা আক্রান্ত হওয়ার পর শিক্ষামন্ত্রী ডাঃ দীপু মনি এমপি আইসোলেশনে রয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।