শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

শাহতলীতে ক্রয়কৃত সম্পত্তি বেদখলের চেষ্টা

ডেস্ক নিউজ প্রকাশিত: মঙ্গলবার, ১ ফেব্রুয়ারি, ২০২২, ১০:১৪ এম
শাহতলীতে ক্রয়কৃত সম্পত্তি বেদখলের চেষ্টা
স্টাফ রিপোর্টার : চাঁদপুর সদর উপজেলার শাহতলী বাজার সংলগ্ন স্থানে ক্রয়কৃত সম্পত্তি বেদখলের চেষ্টার অভিযোগ করেছেন এক ভুক্তিভোগী। সম্পত্তি ক্রয় করে দখলে থাকার প্রায় ৩ বছরের মাথায় এ হয়রানির অভিযোগ উঠেছে। এ নিয়ে ভুক্তভোগী পরিবার চরম আতঙ্কে রয়েছে।
জানা যায়, মৈশাদী ইউনিয়নের হামানকর্দ্দি গ্রামের মৃত আব্দুল মান্নান খানের ছেলে সোহাগ খান প্রায় তিন বছর পূর্বে সাইফুল ইসলাম পাটোয়ারী গং দের বি এস রেকর্ড ভুক্ত ৩১শতাংশ সম্পত্তি থেকে  সাড়ে ১৭শতাংশ সম্পত্তি ক্রয় করেন। এ সম্পত্তি ক্রয় করার পরপরই তিনি দখলে জান। দখলে যাওয়ার পর থেকে মৃত মোজাফফর তপদারের  ছেলে জাকির হোসেন তপদার গং তার সম্পত্তি বেদখলের চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে, এ নিয়ে কয়েক দফা স্থানীয় ও প্রশাসনিক ভাবে বসে সমাধানের চেষ্টা করলেও জাকির হোসেনগং সমাধানে না গিয়ে  নতুন নতুন কৌশল অবলম্বন করে সোহাগ খানকে হয়রানির চেষ্টা অব্যাহত রাখে।
বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে।
সোহাগ খান জানান, বেশ কয়েকদিন যাবৎ জাকির হোসেন গং বিভিন্নভাবে আমার ক্রয় কৃত সম্পত্তি বেদখল এর জন্য চেষ্টা চালাচ্ছে। আমার ক্রয় কৃত সম্পত্তি তে কোন প্রকার ঝামেলা নেই, সবকিছু ঠিক থাকার পর আমি সম্পত্তি ক্রয় করি, আমার ক্রয়কৃত ভূমির উপর বসবাসের জন্য ঘর নির্মাণ করতে গেলেও তারা বিভিন্ন ভাবে আমাকে বাধা প্রদান করেন। এ সম্পত্তির উপর আদালতের কোন প্রকার নিষেধাজ্ঞা না থাকার পরও জাকির হোসেনগং কিভাবে আমাকে হয়রানি করে তা বোধগম্য নয় , আমি এর সুষ্ঠু সমাধান চাই।
এ বিষয়ে জাকির হোসেনের সাথে যোগাযোগ করলে তিনি বলেন এ সম্প্রতি আমাদের ক্রয় কৃত, আমরা ১৯৯৯ সালে আমার মায়ের নামে সম্পত্তি ক্রয় করি, এবং এই সম্প্রতি খারিজ ও আমাদের নামে। সে উল্টো আমাদের সম্পত্তি থেকে বিভিন্ন সময় গাছ কেটে দিচ্ছেন, এ নিয়ে থানায় অভিযোগ রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital