শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে সিসিডিএ সিমস্-২ প্রকল্পের এমআরপিসি কমিটির সদস্যদের প্রশিক্ষণ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫, ৭:১৫ পিএম
চাঁদপুরে সিসিডিএ সিমস্-২ প্রকল্পের এমআরপিসি কমিটির সদস্যদের প্রশিক্ষণ

চাঁদপুরে সিসিডিএ সিমস্-২ প্রকল্পের এমআরপিসি কমিটির সদস্যদের প্রশিক্ষণ প্রদান করেন প্রকল্প কর্মকর্তা মোঃ শাহজাহান। এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর সদর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।

সিসিডিএ এর সিমস্-২ প্রকল্পের ইউনিয়ন ও পৌরসভা ভিত্তিক মাইগ্রেশন রাইটস অ্যান্ড প্রোটেকশন কমিটি(এমআরপিসি) সদস্যদের নিয়ে দিনব্যাপি প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় চাঁদপুর জেলা সাংবাদিক ক্লাব এর হল রুমে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

সিসিডিএ সিমস প্রকল্পের প্রকল্প কর্মকর্তা মোঃ শাহজাহান প্রশিক্ষণটি পরিচালনা করেন। এছাড়াও উপস্থিত ছিলেন চাঁদপুর উপজেলা সমন্বয়কারী নার্গিস আক্তার।

তিনি এমআরপিসি কমিটি প্রয়োজনীয়তা, ভূমিকা, লক্ষ্য, উদ্দেশ্য, অভিবাসনের পূর্বে সিদ্ধান্ত গ্রহণ, অভিবাসনের লাভ ক্ষতি, অভিবাসীদের অধিকার, অভিবাসনের ঝুঁকি, অভিবাসন প্রক্রিয়া, সহজ, বৈধ, নিরাপদ এবং সর্বপরি টেকসই ভিত্তিক হয় সে বিষয়ে পরামর্শ প্রদান করেন।

Model Hospital

বিদেশে যাওয়ার আগে সঠিক তথ্য দিয়ে সঠিক পাসপোর্ট করে যাতে বিদেশে যায় সেই দিকেও গুরুত্বারোপ করেন।

উল্লেখ্য: সিসিডিএ সিমস প্রকল্প চাঁদপুর জেলার ৬ টি উপজেলার ৩৬টি ইউনিয়ন ও ৬টি পৌরসভায় নিরাপদ অভিবাসন ইস্যুতে তাদের কার্যক্রম ২০২৮ সাল পর্যন্ত পরিচালনা করে থাকবেন।

নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬, ১১:৪৩ পিএম
নয়া কণ্ঠের হাইমচর প্রতিনিধি আফতাবুল ইসলাম মেহেরাব

জাতীয় দৈনিক নয়া কণ্ঠ-এর হাইমচর প্রতিনিধি হিসেবে নিয়োগ পেয়েছেন আফতাবুল ইসলাম মেহেরাব। গত ২৫ অক্টোবর পত্রিকাটির সম্পাদক মো. আনিসুর রহমান স্বাক্ষরিত অনুমোদনপত্রের মাধ্যমে তাঁর নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

গণমাধ্যমে কাজের অভিজ্ঞতায় আফতাবুল ইসলাম মেহেরাব স্থানীয় ও অনলাইনভিত্তিক বিভিন্ন সংবাদমাধ্যমে দায়িত্ব পালন করছেন। বর্তমানে তিনি জাতীয় দৈনিক সংবাদ প্রতিদিন-এর হাইমচর প্রতিনিধি, চাঁদপুর বুলেটিন-এর হাইমচর রিপোর্টার এবং দৈনিক চাঁদপুর দিগন্ত-এর হাইমচর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

তিনি হাইমচর উপজেলার জনস্বার্থসংশ্লিষ্ট বিষয়, স্থানীয় সমস্যা, সামাজিক কর্মকাণ্ড, রাজনৈতিক পরিস্থিতি ও উন্নয়নমূলক কার্যক্রমসহ বিভিন্ন বিষয়ে নিয়মিত সংবাদ পরিবেশন করে আসছেন।

নতুন দায়িত্বে হাইমচর উপজেলার মানুষের কথা, সম্ভাবনা, সমস্যা ও জনদুর্ভোগের চিত্র বস্তুনিষ্ঠভাবে তুলে ধরার প্রত্যয় ব্যক্ত করেছেন আফতাবুল ইসলাম মেহেরাব।

Model Hospital

এ দায়িত্ব পালনে তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।