বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি'র নির্বাচন উপলক্ষে

বিলাস-আকবর-সাখাওয়াত-হাবিব-রিপন প্যানেলের মতবিনিময়

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: বুধবার, ৩০ এপ্রিল, ২০২৫, ৭:৩৮ পিএম
বিলাস-আকবর-সাখাওয়াত-হাবিব-রিপন প্যানেলের মতবিনিময়
বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতি’র নির্বাচন (১৪৩২-১৪৩৪ টার্ম) নির্বাচন উপলক্ষে বিলাস-আকবর-সাখাওয়াত-হাবিব-রিপন প্যানেলের নেতৃবৃন্দ চাঁদপুরের ভোটারদের সাথে সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।

মঙ্গলবার (২৯ এপ্রিল) চাঁদপুরের ভোটারদের নিয়ে গণপূর্ত বিভাগে এই মতবিনিময় অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক নির্বাচিত সাধারন সম্পাদক (কেনিক) মোঃ আলী আকবর সরকার ( সাধারন সম্পাদক প্রার্থি) মোঃ রমিজুর রহমান( সহ-সভাপতি (চট্রগ্রাম) প্রার্থি) মোঃ আব্দুল্লা আল মামুন (সহ-সভাপতি (বরিশাল) প্রার্থি), শাজাহান কবির ( দপ্তর সম্পাদক প্রার্থি) সহ উক্ত প্যানেলের নেতৃবৃন্দ।

নির্বাচনি মতবিনিময় সভায় গণতন্ত্র পূনরুদ্ধার ও বৈষম্যহীন  বাপিডিপ্রকৌস গঠনের লক্ষ্যে মোঃ আলি আকবর সরকার পূর্ন প্যানেলে  দোয়া, ভোট ও সমর্থন কামনা করেন।

Model Hospital

বাপিডিপ্রকৌস, চাঁদপুর জেলা শাখার সভাপতি সহকারী প্রকৌশলী মো; আলি নূরের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক উপ-সহকারী প্রকৌশলী লুৎফর রহমান এর সঞ্চালনায় মতবিনিময় সভায় আরো উপস্থিত ছিলেন সহ সভাপতি উপ- সহকারী প্রকৌশলী মোঃ ফিরোজ আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক, সহকারী প্রকৌশলী মোঃ ইমাম হোসেন, যুগ্ম সম্পাদক উপ সহকারী প্রকৌশলী মোঃ জুয়েল আহমেদ, অর্থ সম্পাদক উপসহকারী প্রকৌশলী মোঃ সাইফুল্লা, সমাজকল্যাণ সম্পাদক ও উপসহকারী প্রকৌশলী আজাদুর রহমান।

উল্লেখ্য: ২০১৫ সালে বাংলাদেশ পিডব্লিউডি ডিপ্লোমা প্রকৌশলী সমিতির কেন্দ্রীয় কমিটির সর্বশেষ নির্বাচন অনুষ্ঠিত হয়। দীর্ঘ ১০ বছর পর আগামী ১০ মে-২০২৫ ইং   পূর্ত ভবনে  নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে । নির্বাচনকে কেন্দ্র করে ভোটারদের মাঝে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।