শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

মহান মে দিবসে ফরিদগঞ্জে শ্রমিক দলের আয়োজনে র‌্যালি আলোচনা সভা

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ১ মে, ২০২৫, ৮:১৫ পিএম
মহান মে দিবসে ফরিদগঞ্জে শ্রমিক দলের আয়োজনে র‌্যালি আলোচনা সভা
শ্রমিক-মালিক এক হয়ে, গড়বো এ দেশ নতুন করে এ স্লোগানে চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলা ও পৌর শ্রমিক দলের উদ্যোগে মহান মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
দিবসের কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার বিভিন্ন এলাকা থেকে শ্রমিক দলের নেতাকর্মীরা বাসস্ট্যান্ড এলাকায় এসে জড়ো হয়।
পরে আগত অতিথিদের অংশ গ্রহণে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আরাফাত চাইনিজ রেষ্টুরেন্টের ৩ য় তলায় আলোচনা সভায় মিলিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শরীফ মো. ইউনুছ। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মজিবুর রহমান দুলাল।
উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. আজিম খানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো. দুলাল মিয়ার পরিচালনায় আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর বিএনপির আহ্বায়ক আমানত গাজী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মহসিন মোল্লা, পৌর বিএনপির যুগ্ম অহ্বায়ক জামাল হোসেন মিজি, পৌর যুবদলের সভাপতি ইমাম হোসেন, উপজেলা শ্রমিক দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. মুসলিম পাটওয়ারী, পৌর শ্রমিক দলের আহ্বায়ক মো. নজরুল ইসলাম পিংকু, সদস্য সচিব মো. জিয়াউর রহমান জিয়াসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত শ্রমিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital