বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে ২শ’ গ্রামবাসীকে ফ্রি চিকিৎসা দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ২ মে, ২০২৫, ১০:৩৪ পিএম
শাহরাস্তিতে ২শ’ গ্রামবাসীকে ফ্রি চিকিৎসা দিলো দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থা
শাহরাস্তিতে স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধির লক্ষে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের মাধ্যমে ২শ’ গ্রামবাসীকে চিকিৎসা ব্যবস্থাপত্র দিয়ে সেবা প্রদান করা হয়েছে।
শুক্রবার দুপুর ২ টা থেকে বিকাল অবধি দাদিয়াপাড়া মানব কল্যাণ সংস্থার ‘৬ষ্ঠ বছর পদার্পণ’ উপলক্ষে সংগঠনের অফিস কার্যালয় সংলগ্ন স্থানে এ সেবা প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্রজানায়, ওইদিন সংগঠনের সাধারণ সম্পাদক শাহাব উদ্দিন গাজীর সার্বিক তত্ত্বাবধানে সাংগঠনিক সম্পাদক মোঃ মহিন উদ্দিনের সঞ্চালনায় এবং সংগঠনের সভাপতি মোঃ মনজুর হোসেন সজিবের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি টেলি কনফারেন্সে যুক্ত ছিলেন সংগঠনের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক।
তিনি তার বক্তব্য বলেন, আমি এ মানবিক সংগঠনের উত্তরোত্তর সফলতা কামনা করি। সংগঠনটি অতিমহামারি করোনা ও গতবছরের স্মরণকালের বন্যায় অসহায়দের পাশে যেভাবে দাঁড়িয়েছে নিঃসন্দেহে এটি মানবিক উদ্যোগ।
এছাড়া তিনি আয়োজকদের এবং সেবা নিতে আসা রোগী সহ স্থানীয়দের ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন।
পরে এ কার্যক্রমে উদ্বোধন করেন প্রধান উপদেষ্টা মোহাম্মদ ওমর ফারুক।
স্বাস্থ্যসেবা সেবা কার্যক্রমে ডাঃ শাহনাজ ইরফাত সাথী এমবিবিএস (সি.ইউ) পিজিটি (গাইনী এন্ড অবস) সিসিডি (বারডেম), ডাঃ-আবদুল্লাহ আল মুহাইমিন, মেডিসিন বিশেষজ্ঞ, এমবিবিএস (সি.ইউ)সিসিডি (বারডেম), মোহাম্মদ আবদুল্লাহ, মোঃ মাইনুদ্দিন (মেডিকেল এসিসটেন্ট) সেবা প্রদান করেন।
এতে আরো অতিথি  ছিলেন, সংগঠনের সিনিয়র সহ: উপদেষ্টা ইকবাল হোসেন, সহ: উপদেষ্টা রহমত উল্লাহ, সহ: উপদেষ্টা জাকির হোসেন (সোহাগ), সহ: উপদেষ্টা মনির হোসেন, সহ: উপদেষ্টা বোরহান উদ্দিন (লিটন), সহ: উপদেষ্টা রবিউল আলম (সাদ্দাম), সহ: উপদেষ্টা নেয়ামত উল্লাহ, সহ: উপদেষ্টা আহছান হাবিব খাজা, সহ: উপদেষ্টা আনোয়ার হোসেন প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।