বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কৃষক-শ্রমিকদের নিয়ে সাচার শ্রমজীবি সমবায় সমিতির আলোচনা সভা

ইসমাইল হোসেন বিপ্লব প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১২:২৬ এম
কচুয়ায় কৃষক-শ্রমিকদের নিয়ে সাচার শ্রমজীবি সমবায় সমিতির আলোচনা সভা

কচুয়ায় সাচার শ্রমজীবি সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভায় বক্তব্য রাখছেন অতিথিবৃন্দ

দেশের অর্থনীতিতে অবদান রাখার জন্য অন্যতম প্রতিষ্ঠান ‘‘আস্থা গ্রুপের’’ ক্ষুদ্র ঋণের প্রতিষ্ঠান সাচার শ্রমজীবি সমবায় সমিতির লিমিটেডের উদ্যোগে পহেলা মে শ্রমিক দিবস উপলক্ষে শ্রমিক সমাবেশ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে । গতকাল শনিবার সকালে কচুয়া উপজেলার কাদলা ইউনিয়নের দোঘর গ্রামে ক্ষুদ্র কৃষক, শ্রমিক, উদ্যোক্তা ও বিভিন্ন পেশাজীবী লোকদেরকে নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রমজীবি সমবায় সমিতির উপজেলার ইনচার্জ হাফেজ উদ্দিনের সভাপতিত্বে ও প্রোগ্রাম অফিসার মনিরুজ্জামান কামালের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাচার শ্রমজীবি সমবায় সমিতির লিমিটেডের শাখা ব্যবস্থাপক মোশাররফ হোসেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিএনপির নেতা মোঃ শাহজাহান, ইউনুছ হোসেন, সমাজসেবক জহিরুল ইসলাম,সাচার শ্রমজীবী সমবায় সমিতির ফিল্ড অফিসার নাজমুল সাকিবসহ সমিতির গ্রাহক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এসময় দেশের অর্থনীতি অবদান রাখার জন্য বর্তমান যুবকদেরকে বিভিন্ন উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করা। মাঠ পর্যায়ে কৃষকদেরকে মনোবল,কৃষি কাজে উৎসাহিত করে উৎপাদন বৃদ্ধি করা ও বেকার যুবকদেরকে ব্যবসা-বাণিজ্যের মাধ্যমে সাবলম্বী করার জন্য আলোচনা করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।