বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মাহবুবুর রহমান শাহীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য মনোনীত

স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১২:৩৪ এম
মাহবুবুর রহমান শাহীন জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশনের সদস্য মনোনীত

চাঁদপুরের কৃতি সন্তান ক্রীড়া সংগঠক ও সমাজসেবক, বাংলাদেশ সুইমিং ফেডারেশনের নির্বাচিত দু’বারের সাধারণ সম্পাদক মোঃ মাহবুবুর রহমান শাহীন বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির সদস্য নির্বাচিত হয়েছেন।

শনিবার ( ৩ এপ্রিল ‘২৫ইং) সকালে ঢাকাস্থ বাংলাদেশ ক্রীড়া পরিষদ কমপ্লেক্সের ২য় তলার হলরুমে সংগঠনটির আত্মপ্রকাশ হয়।

জাতীয় দলের সাবেক ফুটবলার ও বিশিষ্ট রাজনৈতিক ব্যক্তিত্ব মোঃ রাজনৈতিক নেতা আমিনুল হকের সভাপতিিত্বে অনুষ্ঠিত উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ফুটবলার, বিএনপির স্হায়ী সদস্য মেজর (অবঃ) হাফিজ উদ্দিন আহমেদ (বীর বিক্রম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসন উপদেষ্টা ও বীর মুক্তিযোদ্ধা মনিরুল হক চৌধুরী, বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও ক্রীড়া সংগঠক মোঃ আঃ সালাম, বিশিষ্ট ক্রীড়া সংগঠক ও বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন ও ইঞ্জিনিয়ার ইসরাক হোসেন সদ্য ঘোষিত মেয়র ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন।

উক্ত আত্মপ্রকাশ অনুষ্ঠান শেষে দেশের সকল জেলার ক্রীড়া সংগঠকদের উপস্থিতিতে প্রস্তাব ও সমর্থনক্রমে ৪৪ সদস্য বিশিষ্ট বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠক এসোসিয়েশন নামক সংগঠনের আত্মপ্রকাশ হয়।

Model Hospital

উল্লেখ্য উক্ত সংগঠনের চাঁদপুর জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে মাহবুবুর রহমান শাহীন সদস্য নির্বাচিত হন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital