বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতি নির্বাচনে সভাপতি পদে

বিল্লাল হোসেন মজুমদারের মনোনয়নপত্র দাখিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:৩০ পিএম
বিল্লাল হোসেন মজুমদারের মনোনয়নপত্র দাখিল

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি পদে মনোনয়নপত্র দাখিল করছেন ,ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন মজুমদার।

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সভাপতি পদে একমাত্র প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার সকালে উপজেলা বিআরবির কার্যালয়ে মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে সভাপতি পদে করইশ পশ্চিমপাড়া কৃষক সমবায় সমিতির ম্যানেজার ও কেন্দ্রীয় সমবায় সমিতির ভারপ্রাপ্ত সভাপতি বিল্লাল হোসেন মজুমদার মনোনয়নপত্র দাখিল করেন।

সহ-সভাপতি পদে একমাত্র প্রার্থী করইশ পূর্বপাড়া কৃষক সমবায় সমিতির মো. জাকির হোসেন মনেনয়নপত্র দাখিল করেছেন।

তাছাড়া সদস্য পদে ১ নং ব্লকে আলমগীর হোসেন চৌধুরী,২ নং ব্লকে কামাল উদ্দিন,৩ নং ব্লকে আবদুল আজিজ,৪ নং ব্লকে ইমাম হাছান ও খোরশেদ অলম,৫ নং ব্লকে সফিকুল ইসলাম ও ৬ নং ব্লকে মো. মনির হোসেন মনোনয়নপত্র দাখিল করেছেন।

Model Hospital

এক প্রতিক্রিয়ায় সভাপতি প্রার্থী বিল্লাল হোসেন মজুমদার বলেন,আমাকে নির্বাচিত হলে সমিতির অনাদায়ী ঋন আদায়সহ সমিতির উন্নয়নে কাজ করে যাবো। সকল অকার্যকর সমিতি চালু করে সকল কৃষকদের উন্নয়নে কাজ করবো।

আমি সকলের সহযোগীতা কামনা করছি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital