বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সদস্য পদে

কচুয়া ছাত্রদল নেতা ইমাম হাসানের মনোনয়ন পত্র দাখিল

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: রবিবার, ৪ মে, ২০২৫, ১০:৩৩ পিএম
কচুয়া ছাত্রদল নেতা ইমাম হাসানের মনোনয়ন পত্র দাখিল

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করছেন,ছাত্রদল নেতা ইমাম হাসান।

কচুয়ায় কেন্দ্রীয় সমবায় সমিতির লিমিটেডের ব্যবস্থাপনা কমিটির নির্বাচন ২০২৫ এর মনোনয়ন পত্র দাখিল শেষ দিনে কচুয়া বঙ্গবন্ধু সরকারি কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ও পৌর ছাত্রদলের সভাপতি প্রার্থী এবং কোয়া কৃষক সমবায় সমিতি লিঃ এর ম্যানেজার ইমাম হাসান সদস্য পদে মনোনয়নপত্র দাখিল করেছেন।

রবিবার কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির কার্যালয়ে হিসাব শাখার জুনিয়র অফিসার কুলসুমা আখন ও পরিদর্শক ইব্রাহিম মোঃ আলীর নিকট এ মনোনয়নপত্র দাখিল করেন।

এসময় কচুয়া উপজেলা ছাত্রদলের সভাপতি মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক গাজী রশিদ, যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ, সাচার ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম মুন্সি,ছাত্রদল নেতা রফিকুল ইসলাম রনিসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির নির্বাচনে সদস্য পদে ছাত্রদল নেতা ইমাম হাসান এক প্রতিক্রিয়ায় বলেন, আমার বাবা কৃষকের পাশে থেকে কোয়া কৃষক সমবায় সমিতির দীর্ঘদিন নেতৃত্ব দিয়েছেন আমিও আমার বাবার আদর্শ লালন করে কৃষকের উন্নয়ন কাজ করতে চাই।

Model Hospital

আপনারা সকলে দোয়া ও সমর্থন দিয়ে কৃষকের ভাগ্য বদল ও কৃষি উন্নয়নে কাজ করার সুযোগ করে দিন।

উল্লেখ্য কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ ব্যবস্থাপনা কমিটির নির্বাচনে ১৯ মে প্রতীক বরাদ্দ ও ২৮ মে সকাল ১০ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ।

এতে কচুয়া কেন্দ্রীয় সমবায় সমিতির আওতাধীন উপজেলার বিভিন্ন অঞ্চলের ১৫২ জন সদস্য তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন বলে জানিয়েছেন নির্বাচন তফসিল কমিটির সভাপতি উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মেজবাহ উদ্দিন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital