বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:৫৩ পিএম
প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন

হাজীগঞ্জে প্রাইম স্পেশালাইজড হসপিটাল এন্ড নরমাল ডেলিভারি সেন্টারের উদ্বোধন করা হয়েছে।

সোমবার (৫ মে) সকালে হাজীগঞ্জ বাজারস্থ ডিগ্রি কলেজ রোডে অবস্থিত হসপিটাল প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের খতিব ও পেশ ইমাম মুফতি আব্দুর রউফ।

এর আগে হসপিটালের ব্যবস্থাপনা পরিকল্পনা ডা. মোহাম্মদ মিনহাজুর রহমানের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির সভাপতি আলহাজ্ব আসফাকুল আলম চৌধুরী, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব মিজানুর রহমান, হাজীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হাসান মাহমুদ।

বক্তব্য রাখেন, হাজীগঞ্জ বাজার ব্যবসায়ী সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন শাবু, ব্যবসায়ীদের পক্ষে রোটা. নিশান রহমান প্রমুখ। বক্তব্য শেষে দোয়া-মাহফিল পরিচালনা করেন, হাজীগঞ্জ ঐতিহাসিক বড় মসজিদের মুয়াজ্জিন হাফেজ শাহএমরান এবং পবিত্র কোরআন মাজিদ থেকে তেলওয়াত করেন, মাও. সিদ্দিকুর রহমান।

Model Hospital

হসপিটালের পরিচালক ইব্রাহিম খাঁন রনি উপস্থাপনায় হসপিটালের বিশেষত্ব বিষয়ে ডা. মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, যেসব পরীক্ষার জন্য আমাদেরকে ঢাকামুখী হতে হয়। এখন থেকে এই হসপিটালে বিএসসি প্যাথলজিস্টের মাধ্যমে ওইসব পরীক্ষা-নিরিক্ষাসহ সবধরনের রক্ত ও হরমোন পরীক্ষা এবং ২৪ ঘন্টা নরমাল ডেলিভারী হবে।

তিনি বলেন, এছাড়াও প্রতিনিয়ত ইকোকার্ডিওগ্রাম, ডায়াবেটিক ইউনিট ও ভ্যাকসিন সেন্টার, বিদেশগামীদের মেডিকেল চেকআপ ও জরুরি সেবাসহ সকল প্রকার হসপিটাল, ডায়াগণস্টিক ও ফার্মেসী সেবা পাওয়া যাবে।

অনুষ্ঠানে উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে হাজীগঞ্জ মডেল মসজিদের খতিব ও পেশ ইমাম মো. মিজানুর রহমান ক্বাদেরী, ব্যবসায়ী সমিতির সভাপতি প্রচার সম্পাদক ইমামুল হাসান হেলাল, শিল্প বিষয়ক সম্পাদক হাফেজ মো. কাশেমসহ সমিতি ও হাজীগঞ্জ প্রেসক্লাবের নেতৃবৃন্দসহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।

এসময় ডা. মো. ইব্রাহিম খলিল সোহাগ, ডা. শারমিন আক্তার, হসপিটালের পরিচালক বশির আহমেদ পাটওয়ারী, সাইফুল ইসলাম, মাসদু হোসাইন, শরীফুল ইসলাম মজুমদার, সুজন দেবনাথ, জসিম উদ্দিন, কামরুল ইসলাম, আরিফুর রহমান ও রুহুল আমিন অন্যান্য পরিচালক ও হসপিটাল সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital