বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৬:৫৫ পিএম
শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পেলেন যারা
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেওয়া হয়েছে।
গত শুক্রবার (২ মে) চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ জালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান স্বাক্ষরিত ৭১ সদস্য বিশিষ্ট এ কমিটির অনুমোদন দেন।
শনিবার (৩ মে) দুপুরে শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির পূর্ণাঙ্গ কমিটির তালিকা নেতৃবৃন্দের হাতে তুলে দেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জালাল মিশন ও যুগ্ম আহবায়ক আক্তার হোসেন সাগর।
এর আগে গত ১৯ মার্চ শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির সম্মেলনে সভাপতি হিসেবে স্বপন মাহমুদ ও মোঃ কামাল মিজিকে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে ঘোষণা করেন চাঁদপুর সদর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহ্ জালাল মিশন ও সদস্য সচিব এডভোকেট জাহাঙ্গীর হোসেন খান।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অনুমোদনকৃত পূর্ণাঙ্গ কমিটির সদস্যরা হলেন- সিনিয়র সহ সভাপতি পদে মোঃ নাহিদ খান, সহ সভাপতি মোঃ মজিবুর রহমান ঢালী, মোঃ মোশাররফ কারী, দেলোয়ার হোসেন দুলু, মোঃ নজরুল ইসলাম বাবলু, সেলিম খান, মোঃ সোহেল হোসেন গাজী, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শাহজালাল দেওয়ান, যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, সাইফুল ইসলাম গাজী, শামীম খান, রবিউল পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিকুর রহমান কবিরাজ।
এছাড়া কমিটির অন্যান্যদের মধ্যে- সহ সাংগঠনিক সম্পাদক আঃ কাদির কাজী, গণশিক্ষা বিষয়ক সম্পাদক এমরান হোসেন পাঠান, শ্রম বিষয়ক সম্পাদক মোঃ মিজানুর রহমান গাজী, দপ্তর সম্পাদক তৌহিদ মোল্লা, ত্রান ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক স্বপন মাল, ক্ষুদ্রঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোঃ শাহাদাত গাজী, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমরান হোসেন মিরু, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মল্লিক, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক মোরশেদ আলম, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক মোঃ মাইনুদ্দিন খান, সহ মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক হাসান পাটওয়ারী, মহিলা বিষয়ক সম্পাদিকা পারুল আক্তার, সহ মহিলা বিষয়ক সম্পাদিকা ফাতেমা বেগম, যুব বিষয়ক সম্পাদক আফসার ইয়ামিন রনি, সহ যুব বিষয়ক সম্পাদক মোঃ রুবেল পাটওয়ারী, ধর্ম বিষয়ক সম্পাদক মোঃ বিল্লাল মল্লিক, কৃষি বিষয়ক সম্পাদক মোঃ নুরু গাজী, সহ কৃষি বিষয়ক সম্পাদক আক্তার খান, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মোঃ শরীফ পাটোয়ারী, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মোঃ জাহাঙ্গীর হোসেন খান।
নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন- বাখের খন্দকার, আবু তাহের খোকন, রফিকুল ইসলাম খোকন মল্লিক, তৈয়ব উল্যাহ খান, মোঃ মাহবুব খান, ফখরুল আমিন সুমন, জাকির মিজি, সুফিয়া বেগম, মোঃ আঃ ছাত্তার বেপারী, মোঃ রফিকুল ইসলাম (রবু), মোবারক গাজী, কামাল হাওলাদার, মোঃ মাহবুব বেপারী, মোঃ জসিম উদ্দিন পাটোয়ারী, পান্না বেগম, আঃ আজিজ মিজি, জেসমিন আক্তার, মফিজুল ইসলাম, মনিরুজ্জামান পাটোয়ারী, মোঃ জাহাঙ্গীর হাজী, মোঃ কালাম পাটওয়ারী, রুমা বেগম, সোহাগ পাটোয়ারী, আরিফ কাজী, নুরুন নাহার, মিস রিমা, মমিন খান, মোঃ দিদার পাটওয়ারী, পারভীন বেগম, অলিউল্যাহ বেপারী, মোঃ আবুল বাশার, মোঃ জসিম গাজী, খুর্শিদা বেগম ও মোঃ বিল্লাল খলিফা।
কমিটিতে উপদেষ্টা সদস্য হিসেবে রয়েছেন- প্রধান উপদেষ্টা আলহাজ্ব ডা. আঃ রাজ্জাক খান, উপদেষ্টা আলহাজ্ব হারুনুর রশিদ, আব্দুর রশিদ মাষ্টার, বদিউল আলম খান, মোঃ জুয়েল খান, মোঃ জহির উদ্দিন বাবর, মোঃ আবুল হাসানাত বাবুল, মোঃ সিদ্দিক গাজী, মোঃ নুরুল ইসলাম গাজী ও আলফু মিজি।

প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

ডেস্ক নিউজ প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৮:০৬ পিএম
প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করায় হাজীগঞ্জের শিক্ষকক জুয়েলক বাধ্যতামুলক ছুটি

চাঁদপুরের মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রীকে নিয়ে কটুক্তি করায় তাকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রশাসন। ওই শিক্ষকের নাম মোঃ জুয়েল তালুকদার। তার বাড়ী হাজীগঞ্জ উপজেলার মুকুন্দসার গ্রামে। তার পিতার নাম আলী আজম। মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বাংলা বিষয়ের শিক্ষক। এক বছর আগে অত্র বিদ্যালয়ে যোগদান করেন তিনি।

জানা গেছে, শিক্ষক জুয়েল তালুকদার তার নিজের ফেসবুক পেজে বিভিন্ন সময়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ব্যাঙ্গ করে এবং কুরুচিপূর্ণ ও সমালোচনামুলক একাধিক পোস্ট করেন ওই শিক্ষক। বিগত কয়েক মাস যাবৎ ‘জুয়েল তালুকদার ‘ নামের ফেসবুক আইডিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি ছাড়াও বিএনপির সাবেক মহাসচিব বর্তমান মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছবি দিয়ে সরকারের সমালোচনা করেন তিনি।

বিষয়টি স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদলসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নজরে আসলে ক্ষোভ ও উত্তেজনার সৃস্টি হয় এবং ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার জন্য উপজেলা প্রশাসনের নিকট জোর দাবি জানান।

তাৎক্ষণিক মতলব দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার এবং ওই প্রতিষ্ঠানের সভাপতি কেএম ইশমাম বিদ্যালয়ের প্রধান শিক্ষককে ডেকে নিয়ে অভিযুক্ত ওই শিক্ষক জুয়েল তালুকদারকে বিদ্যালয়ের সকল কার্যক্রম থেকে বাধ্যতামুলক ছুটিতে যাওয়ার নির্দেশ দেন। পাশাপাশি ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়।

Model Hospital

মতলব দক্ষিণ উপজেলা ছাত্রদলের আহবায়ক মিরাজ মাহমুদ জিসান বলেন, ‘ওই শিক্ষক সরকারের সুবিধা ভোগ করে তার ফেসবুক পেজে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ সরকারের বিরুদ্ধে দীর্ঘদিন যাবত কুরুচিপূর্ণ সমালোচনা করে আসছে। বিষয়টি আমাদের নজরে আসার পর উপজেলা প্রশাসনকে অবহিত করলে তিনি তাৎক্ষণিক ব্যবস্থা নেন।’

মতলব পৌর বিএনপির সভাপতি শোয়েব আহমেদ সরকার বলেন,‘ওই শিক্ষক মতলবগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার অন্তরালে সরকারের বিরুদ্ধে কটুক্তি করার অভিযোগে তার সর্বোচ্চ শাস্তির দাবী জানান তিনি।’

ঘটনার সত্যতার স্বীকার করে জুয়েল তালুকদার বলেন, ‘আমার ভুল হয়ে গেছে। আমি পরবর্তীতে ডিলিট করে দিয়েছি।’

উপজেলা নির্বাহী অফিসার ও অত্র বিদ্যালয়ের সভাপতি কেএম ইশমাম বলেন, ‘শিক্ষককে বাধ্যতামুলক ছুটির পাশাপাশি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসারকে প্রধান করে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী ২ কার্যদিসের মধ্যে তদন্ত রিপোর্ট জমা দেয়ার জন্য নির্দেশ দেয়া হয়।পরবর্তীতে তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।’