বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

উচ্ছেদ অভিযানে বৈধ দোকান ভাঙচুরের অভিযোগে মানববন্ধন

এস. এম ইকবাল প্রকাশিত: সোমবার, ৫ মে, ২০২৫, ৯:০৭ পিএম
উচ্ছেদ অভিযানে বৈধ দোকান ভাঙচুরের অভিযোগে মানববন্ধন

ফরিদগঞ্জের গৃদকালিন্দিয়া বাজারে উচ্ছেদ অভিযানে বৈধ দোকানের সানসেট ও বৈদ্যুতিক মিটার ভাঙচুরের প্রতিবাদে ব্যবসায়ীদের মানববন্ধন।

ফরিদগঞ্জ উপজেলার রূপসা দক্ষিণ ইউনিয়নের গৃদকালিন্দিয়া বাজারে পূর্ব ঘোষণা ছাড়াই পরিচালিত উচ্ছেদ অভিযানে বৈধ দোকানে ভাঙচুরের অভিযোগ উঠেছে। ঘটনার প্রতিবাদে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সোমবার (৫ মে) দুপুরে গৃদকালিন্দিয়া বাজারে মানববন্ধন কর্মসূচি পালন করেন।
গত ৩০ এপ্রিল দুপুরে স্থানীয় প্রশাসন বাজারের অবৈধ স্থাপনা উচ্ছেদের নামে অভিযান চালায়। অভিযানে বৈধ দোকানগুলোর সানসেট ও বৈদ্যুতিক মিটার ভাঙচুর করা হয় বলে অভিযোগ করেছেন ক্ষতিগ্রস্তরা।
মানববন্ধনে রিপন ধনীদার, খোরশেদ ধনীদার, আঃ কাদের, রফিক খানসহ অনেকেই অভিযোগ করে বলেন, “আমরা বৈধভাবে ব্যবসা পরিচালনা করছি। সরকারি সম্পত্তি দখলকারীদের উচ্ছেদ না করে, আমাদের বৈধ দোকানের সানসেট ও বিদ্যুৎ সংযোগ ভেঙে ফেলা হয়েছে। আমরা বাধা দিলেও কেউ কথা শোনেনি। এতে আমাদের অর্থনৈতিকভাবে চরম ক্ষতি হয়েছে।”
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন রিয়াদ ধনীদার, বিপুল ধনীদার, মোরশেদ আলম, শ্রীরুপ কান্ত রায়, মিজান কুকারীজ, সেলিম হোসেন, আরমান হোসেনসহ শতাধিক ব্যবসায়ী।
এ ঘটনায় ক্ষতিপূরণ ও দায়ীদের বিচার দাবিতে স্থানীয় দোকানদার মোঃ আঃ খালেক উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ফরিদগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।