বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুর বিএনপির নবগঠিত নেতৃবৃন্দকে ৭নং ওয়ার্ডের শুভেচ্ছা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১২:২৭ পিএম
শাহমাহমুদপুর বিএনপির নবগঠিত নেতৃবৃন্দকে ৭নং ওয়ার্ডের শুভেচ্ছা
চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়ন বিএনপির নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ইউনিয়নের ৭নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন।
সোমবার (৫ মে) রাতে ইউনিয়নের মান্দারী তাজ সুপার মার্কেটে এ শুভেচ্ছা বিনিময় হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি ৭নং ওয়ার্ড (লোধেরগাঁও) এর সভাপতি মোঃ মোবারক হোসেন গাজী ও সাধারণ সম্পাদক মোঃ জাহাঙ্গীর হাজীর নেতৃত্বে ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ এবং সাধারণ সম্পাদক মোঃ কামাল মিজি সহ অন্যান্য নেতৃবৃন্দকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ সভাপতি মোঃ নাহিদ খান, সহ সভাপতি মজিবুর রহমান ঢালী, দেলোয়ার হোসেন দুলু, যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান পাটওয়ারী, বিল্লাল পাটওয়ারী, রবিউল পাটওয়ারী, সাংগঠনিক সম্পাদক শফিক কবিরাজ, ক্ষুদ্র ঋণ ও সমবায় সম্পাদক শাহাদাত গাজী, প্রচার সম্পাদক মাসুদ বেপারী, কোষাধ্যক্ষ শাহাবুদ্দিন মল্লিক, যুব বিষয়ক সম্পাদক আফসার ইয়ামিন রনি, সাবেক ছাত্রনেতা আনোয়ার হোসেন আনু এবং ইউনিয়ন বিএনপির অন্যান্য নেতৃবৃন্দ সহ ওয়ার্ড থেকে আগত বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, শ্রমীকদল ও তাঁতীদলের বিভিন্ন নেতৃবৃন্দ।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।