বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

দায়িত্বে গাফিলতিতে ক্লোজড

ফরিদগঞ্জে পুলিশের এসআইয়ের বাসা থেকে পিস্তল ও গুলি চুরি

এস. এম ইকবাল প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৮:৩১ পিএম
ফরিদগঞ্জে পুলিশের এসআইয়ের বাসা থেকে পিস্তল ও গুলি চুরি

চাঁদপুরের ফরিদগঞ্জে পুলিশের এক উপ-পরিদর্শকের (এসআই) বাসা থেকে ১৬ রাউন্ড গুলিসহ একটি সরকারি পিস্তল ও নগদ অর্থ চুরি হয়েছে। নিরাপত্তাহীনতার প্রশ্নে ব্যাপক আলোচনা সৃষ্টি হওয়া এ ঘটনায় এসআই রাকিব উদ্দিন ভূঁইয়াকে তাৎক্ষণিকভাবে ক্লোজড করে জেলা পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।

ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাহ্ আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, থানার মাত্র এক’শ গজ দূরে একটি চারতলা ভবনের চতুর্থ তলায় একা বসবাস করতেন এসআই রাকিব।

সোমবার (৫ মে) দুপুরের আগে কিংবা পরে দুর্বৃত্তরা তার বাসার তালা ভেঙে দুটি ম্যাগজিন, ১৬ রাউন্ড গুলি, একটি ৯ এমএম তরাশ পিস্তল ও নগদ ১০ হাজার টাকা নিয়ে যায়।

এ বিষয়ে রাকিব উদ্দিন ভূঁইয়া জানান, দুপুরে বাসা থেকে থানায় গিয়ে ডিউটি করছিলেন। বিকেল ৪টার দিকে বাসায় ফিরে দেখেন দরজা খোলা এবং ঘরের জিনিসপত্র তছনছ অবস্থায়। তখনই বিষয়টি থানায় জানান।

Model Hospital

ঘটনার খবর পেয়ে রাতেই ঘটনাস্থল পরিদর্শন করেন চাঁদপুরের পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার লুৎফর রহমান, হাজীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মুকুর চাকমা, পিবিআই চাঁদপুরের পুলিশ সুপার (এডিসনাল আইজিপি পদে পদোন্নতিপ্রাপ্ত) এসএম মোস্তাইম, সিআইডি ও ডিবির বিশেষজ্ঞ দল।

ওসি মোঃ শাহ্ আলম আরও জানান, নিরাপত্তাবেষ্টিত এলাকায় এমন ঘটনার পর তদন্তে সব ধরনের সংস্থা কাজ করছে। ইতোমধ্যে থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। তবে মঙ্গলবার (৬ মে) দুপুর পর্যন্ত কাউকে আটক করা সম্ভব হয়নি।

স্থানীয় বাসিন্দারা বলছেন, থানা ও সেনা ক্যাম্পের নিকটবর্তী একটি ভবনে এমন নিরাপত্তা ভেদ করে অস্ত্র চুরির ঘটনা প্রশাসনের জন্য এক বড় সতর্ক সংকেত।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital