বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী আটক

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৯:১৫ পিএম
হাইমচরে ৫ম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের চেষ্টা, প্রতিবেশী আটক
চাঁদপুরের হাইমচরে পঞ্চম শ্রেণির এক ৯ বছর বয়সী ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে একজনকে আটক করেছে হাইমচর থানা পুলিশ। এই ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, উপজেলার নীলকমল ইউনিয়নের ৯নং ওয়ার্ডে গত ৪ মে দুপুর আনুমানিক দেড়টার দিকে ওই শিশুটি প্রতিবেশী মেহজন ব্যাপারীর (৬৩) বাড়িতে তার নাতনিকে রেখে আসতে যায়। এ সময় মেহজন ব্যাপারী ঘরে ঢুকে দরজা বন্ধ করে শিশুটির শরীরের স্পর্শকাতর স্থানে হাত দেয় এবং ধর্ষণের চেষ্টা করে।
পরবর্তীতে শিশুটির চিৎকারে অভিযুক্ত মেহজন ব্যাপারী দরজা খুলে দেন এবং ঘটনাটি কাউকে জানালে তাকে মেরে মেঘনা নদীতে ভাসিয়ে দেওয়ার হুমকি দেন বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিশুটি বাড়ি ফিরে তার বাবা-মাকে বিস্তারিত ঘটনা জানায়। এরপর শিশুটির বাবা গত রাতে হাইমচর থানায় মামলা দায়ের করেন। মামলার পরিপ্রেক্ষিতে পুলিশ অভিযুক্ত মেহজন ব্যাপারীকে আটক করে। শিশুটির বাবা অভিযুক্ত মেহজন ব্যাপারীর দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন।
হাইমচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিউদ্দিন সুমন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “এই ঘটনায় অভিযুক্ত মেহজন ব্যাপারীকে আটক করা হয়েছে এবং তাকে আদালতে প্রেরণ করা হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।