বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে দুটি হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ১০:৫১ পিএম
হাজীগঞ্জে দুটি হত্যা মামলার প্রধান আসামীসহ গ্রেফতার ২

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথকভাবে ২জনকে পিটিয়ে হত্যার ঘটনায় প্রধান আসামীসহ ২জনকে আটক করেছে পুলিশ।

২০২৪ সালের ২৩ ফেব্রুয়ারী শুক্রবার সন্ধ্যায় উপজেলার বাকিলা ইউনিয়নের জনতা বাজার এলাকায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পিটিয়ে হত্যঅ করা হয় লোধপাড়া গ্রামের কবিরাজ বাড়ির মো. হারুনুর রশিদের ছেলে ইমন হোসেনকে (২৫)।

এ ঘটনায় প্রধান আসামী পূর্ব রাজারগাঁও গ্রামের আক্তার বেপারীর ছেলে জিলানীকে (২০) আটক করা হয়েছে।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নিজ বাড়ী থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেছেন মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ পরিদর্শক তদন্ত রাজিব শর্মা।

Model Hospital

ইমন হত্যার ঘটনায় ২৫ ফেব্রুয়ারী (রোববার) দুপুরে নিহতের বাবা মো. হারুনুর রশিদ বাদী হয়ে হাজীগঞ্জ থানায় এক হত্যা মামলা দায়ের করেন। যার নং- ১৪/২০২৪। এতে ১৮ জনের নাম উল্লেখ করে ৯ থেকে ১০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

এ মামলায় কয়েকজন আসামী জামিনে রয়েছে, আবার কেউ কেউ আছে পলাতক।

অপর দিকে চলতি বছর ৩১ জানুয়ারি (শুক্রবার) জমিতে ধান রোপনকে কেন্দ্র করে উপজেলার হাটিলা পশ্চিম ইউনিয়নের গৌড়েশ^র গ্রামে জুময়ার নামাজের সময় নির্মমভাবে পিটিয়ে হত্যা করা হয় কৃষক সেলিমকে।

ওই মামলার ৪নং আসামী গৌড়েশ^র গাজী বাড়ীর আবু সুফিয়ান গাজীর ছেলে রাব্বি গাজীকে আটক করেছে পুলিশ।

সোমবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তাকে নারায়ণগঞ্জ থেকে আটক করা হয় বলে নিশ্চিত করেন মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আবু সায়েম।

সেলিমকে হত্যার ঘটনায় তার বড় ছেলে মো. সবুজ ১ ফেব্রুয়ারি/২০২৪ ৭জনকে আসামী করে হাজীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। ওই মামলায় ১নং আসামী মৃত আ. ওহাবের ছেলে আলী আকবর কাজী (৪৮), ৬নং আসামী আলী আজমের ছেলে নুরুল ইসলাম কাজী (২৮) জেল হাজতে রয়েছে। অন্যরা পলাতক।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, পৃথক ২টি হত্যাক-ই নির্মম। আসামীদের আদালতের মাধ্যমে রিমা- চাওয়া হবে। এ ঘটনায় আরো কারা কারা জড়িত আছে, রিমান্ডে সব তথ্য বেরিয় আসবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।