বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের বাজার মনিটরিং

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৭:২৭ পিএম
কচুয়ায় নিত্যপণ্যের মূল্য স্থিতিশীল রাখতে প্রশাসনের বাজার মনিটরিং

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে বাজারের যানজট নিরসন ও নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে বাজার মনিটরিং করা হয়েছে।

বুধবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে পৌর বাজারের প্রধান সড়কের জানযট মুক্ত পরিবেশ রাখার জন্য নির্দেশনা, ফুটপাত দখলমুক্ত, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের নিয়ন্ত্রণে রাখার জন্য কাঁচা বাজার, হোটেল, মুদি দোকানসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান মনিটরিং করেন।

অভিযান পরিচালনার সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বাপ্পী দত্ত রনি, পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ ফখরুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি মোঃ বিল্লাল হোসেন মজুমদার, কচুয়া বাজারের ইজারাদার ও বিশিষ্ট ব্যবসায়ী তরিকুল ইসলাম, কচুয়া থানার এসআই সাইফুল ইসলাম, কচুয়া পৌরসভার সরকারি বেসরকারি সার্ভিস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাছির আলম নসুসহ কচুয়া পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, বাজার ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

মনিটরিং কালে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, জনগণের স্বার্থেই আমরা নিয়মিত বাজার মনিটরিং করছি। যাতে করে কোন অসাধু ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে অধিক মুনাফা লাভের আশায় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করতে না পারে। যদি কোন ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে নিত্য প্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে বিক্রি করে তাহলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হইবে।

Model Hospital

তিনি আরো বলেন, বাজারের  ফুটপাত দখল করে গড়ে ওঠা দোকান সরিয়ে নেয়ার নির্দেশনা প্রদান,পরিষ্কার পরিবেশে খাদ্যদ্রব্য বিক্রি এবং বাজারের সার্বিক শৃঙ্খলায় বিঘ্ন সৃষ্টি না করার লক্ষ্যে প্রশাসনের সর্বোচ্চ নজরদারি রয়েছে বলে জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital