বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে স্কুল মাঠে কোরবানীর হাট ও ক্রীড়ানুষ্ঠান আয়োজনে হাইকোর্টের নিষেধাজ্ঞা

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:০৯ পিএম
ফরিদগঞ্জে স্কুল মাঠে কোরবানীর হাট ও ক্রীড়ানুষ্ঠান আয়োজনে হাইকোর্টের নিষেধাজ্ঞা
ফরিদগঞ্জের একটি স্কুল মাঠে কোরবানীর পশুর হাট বসা ও একটি সংগঠনের ব্যানারে নিয়মিত ক্রীড়ানুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা প্রদান করেছেন মহামান্য হাইকোর্ট।
উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠের জন্য এই আদেশ প্রদান করেন বাংলাদেশের সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের বিচারপতি আতাউর রহমান এবং বিচারপতি আলী রেজার বেঞ্চ। বিষয়টি নিশ্চিত করেছেন, সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের আইনজীবি ব্যারিস্টার রুহুল কুদ্দুস (কাজল)।
জাানা গেছে, পাইকপাড়া ইউনিয়ন গোবিন্দ উচ্চ বিদ্যালয়ের সাবেক ছাত্র কালাম গাজী গত ৩০ এপ্রিল বাংলাদেশ হাইকোর্ট বিভাগের সুপ্রিম কোর্টের একটি ডিভিশন বেঞ্চে আবেদন করেন। আবেদন করেন।
তিনি জানান, ঐতিহ্যবাহী এই শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ ব্যবহার করে পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাব নামে একটি সংগঠন প্রতিবছর বিভিন্ন টুর্নামেন্টের আয়োজন করে। এইসব আয়োজনকালিন সময়ে শিক্ষার্থীদের লেখপড়ার মারাত্মক ক্ষতি হয়। এছাড়া প্রতিবছর এই স্কুল মাঠে কোরবানীর পশুর হাট বসে। যাতে ইজারাদাররা লাভবান হলেও স্কুল কর্তৃপক্ষ ক্ষতিগ্রস্থ হয়। মাঠটি দীর্ঘদিন ব্যবহার অনুপযোগি হয়ে পড়ে। তাই তিনি স্কুলের প্রাক্তণ ছাত্র হিসেবে স্কুলের শিক্ষার পরিবেশ বজায় রাখতে উচ্চ আদালতে মাঠ ব্যবহারে নিষেধাজ্ঞা চেয়ে আবেদন করেন।
আদালত তার আবেদন গ্রহণ করে REF D-30-04-2025 AD-2226  মোতাবেক পাইকপাড়া বন্ধুমহল স্পোর্টিং ক্লাবকে স্কুল মাঠ ব্যবহারে এবং কোরবানীর পশুর হাট আয়োজনে ২০২৫, ২০২৬, ২০২৭ সালের জন্য “ইনজেকশন ডিগ্রি” জারি করেন।
এব্যাপারে ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়া জানান, তিনি মহামান্য হাইকোর্টের আদেশ সর্ম্পকে জ্ঞাত নন। আদেশনামা পেলে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।