বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সভা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বুধবার, ৭ মে, ২০২৫, ৮:২৯ পিএম
শাহরাস্তি মেহের ডিগ্রী কলেজের গভর্নিং বডির প্রথম সভা
শাহরাস্তি মেহের ডিগ্রি কলেজেের নবনিযুক্ত পরিচালনা পর্ষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বিকেলে কলেজ পরিচালনা পর্ষদের আয়োজনে অধ্যক্ষের কার্যালয়ে এটি অনুষ্ঠিত হয়।
কলেজ পরিচালনা পর্ষদের নবনিযুক্ত সভাপতি মোহাম্মদ আবু ইউসুফ এতে সভাপতিত্ব করেন। ওই সভায় তিনি উপস্থিত সকলের সঙ্গে কুশল বিনিময় করে এ  প্রতিষ্ঠানটির উন্নতিতে ভূমিকা রেখে যারা প্রয়াত হয়েছেন তিনি সকলের আত্মার মাগফিরাত কামনা করেন।
একই সঙ্গে ভূমিকা রাখা জীবিত সকল সদস্যের উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
কলেজের সার্বিক উন্নয়ন, একাডেমিক কার্যক্রমের মানোন্নয়ন, অবকাঠামোগত সম্প্রসারণ ও ডিজিটাল শিক্ষা ব্যবস্থার অন্তর্ভুক্তিকরণ বিষয়ে আলোকপাত করেন।
সভাপতির বক্তব্যে মোহাম্মদ আবু ইউসুফ তার বক্তব্যে বলেন, কলেজটি এ জনপদের প্রাচীনতম গৌরবোজ্জ্বল শিক্ষা প্রতিষ্ঠান। এই কলেজের অগ্রযাত্রা অব্যাহত রাখতে আমাদের সকলকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। এই প্রতিষ্ঠানটির উন্নতিতে পাঠদান কার্যক্রম সর্বদা যেন সচল থাকে সেদিকে খেয়াল রাখতে হবে।
আমি বিশ্বাস করি, গভর্নিং বডি, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সহযোগিতায় আমরা একটি আদর্শ, আধুনিক ও মানবিক শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুলতে সক্ষম হব।
একই সঙ্গে উপস্থিত সকল সদস্য তাদের ব্যক্তিগত মতামত ব্যাখ্যা করতে গিয়ে কলেজের স্বার্থে সকল কিছুর ঊর্ধ্বে প্রাচীনতম শিক্ষা প্রতিষ্ঠানটির  উন্নতিতে একমত পোষণ করেন।
পরবর্তীতে শিক্ষক মিলনায়তনে নবনিযুক্ত সভাপতি ও অন্যান্য সদস্যরা শিক্ষকবৃন্দের সঙ্গে পরিচয় পর্ব শেষে ফুলেল শুভেচ্ছায় সিক্ত হন।
ওই সময় ক্যাম্পাসটি সকলের আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ আলাপচারিতায় মুখরিত হয়ে উঠে।
এছাড়াও উক্ত সভায় উপস্থিত ছিলেন দাতা সদস্য মো. আয়েত আলী ভূঁইয়া, সদস্য সচিব কলেজের অধ্যক্ষ মো. মিজানুর রহমান, বিদ্যোৎসাহী সদস্য যদু চন্দ্র শীল, শাহেদুল হক মজুমদার ও সুফিয়া আক্তার, হিতৈষী সদস্য মো. ইকবাল হোসেন, অভিভাবক প্রতিনিধি গাজী মো. কবির হোসেন, মো. আবুল কাশেম ও মো. জাকির হোসেন, শিক্ষক প্রতিনিধি ফারুক আহমেদ, মো. আহসান উল্যাহ ও ফারজানা আক্তার।
উল্লেখ্য, ঐতিহ্যের ধারক বাহক এ প্রতিষ্ঠানটি ১৯৭২ সালে প্রতিষ্ঠিত হয়ে এ জনপদের উচ্চশিক্ষার অগ্রযাত্রায় সূতিকাগার হিসেবে অনন্য দৃষ্টান্ত স্থাপন করে চলছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital