বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহমাহমুদপুরে স্মার্ট কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য ক্রয়-বিক্রয়

মাসুদ হোসেন প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৮:৫৭ পিএম
শাহমাহমুদপুরে স্মার্ট কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য ক্রয়-বিক্রয়
চাঁদপুর সদর উপজেলা ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নে নতুন সংস্করন অনলাইন নিবন্ধিত কার্ডধারীদের মাঝে টিসিবি পণ্য বিক্রয় করা হয়েছে।
বুধবার (৭ মে) ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউনিয়নের ৯৩৩ জন নিবন্ধিত কার্ডধারী ৩৯০টাকার বিনিময়ে ২ লিটার সয়াবিন তেল, ১কেজি চিনি ও ২ কেজি মশারী ডাল ক্রয় করেন।
ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এম এ কুদ্দুস আখন্দ রোকন এর তত্ত্বাবধানে ট্যাগ অফিসার ইউনিয়ন উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোরসাল আহমেদ এর পর্যবেক্ষনে উক্ত টিসিবি পণ্য ক্রয় বিক্রয় উদ্বোধনকালে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন বিএনপির সভাপতি স্বপন মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান পাটওয়ারী, ইউনিয়ন যুবদলের সভাপতি ও ইউপি সদস্য মনিরুজ্জামান পাটোয়ারী, ইউপি সদস্য ইব্রাহিম তালুকদার, পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর ফয়সাল আহমেদ ভুঁইয়া, ৯নং ওয়ার্ড যুবদলের সভাপতি নাছির হাজী সহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
উক্ত টিসিবি পণ্য ক্রয় বিক্রয় কার্যক্রমে নিরাপত্তার দায়িত্বে ছিলেন গ্রাম পুলিশের সদস্যরা।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।