বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আহত ১০

ফরিদগঞ্জে বাজার ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৩৩ পিএম
ফরিদগঞ্জে বাজার ইজারা নিয়ে দুই পক্ষের সংঘর্ষ
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা নিয়ে দুই পক্ষের মধ্যকার রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটেছে।
বৃহষ্পতিবার (৮মে ২০২৫) বিকাল থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত এই ঘটনা ঘটে। এতে অন্তত ১০জন আহত হয়েছে। সংবাদ পেয়ে ফরিদগঞ্জ থানা পুলিশ ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে উপস্থিত হয়ে আটকে পড়াদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।
জানা গেছে, ফরিদগঞ্জ পৌরসভা বাংলা ১৪৩২ সালের এক বছরের জন্য ভাটিয়ালপুর চৌরাস্তা বাজার ইজারা দেয়। এই ইজারাকে কেন্দ্র করে ভাটিয়ালপুর চৌরাস্তা দুইটি পক্ষ বিভক্ত হয়ে পড়ে। এক পক্ষ ইজারা বাতিলের দাবিতে এবং অন্যপক্ষ রাজস্ব আদায়ের স্বার্থে ইজারা বহাল রাখার জন্য অবস্থান নেয়।
কয়েকদিন পূর্বে ইজারার নামে চাঁদা আদায়ের অভিযোগ তুলে এলাকার ব্যবসায়ী,আড়তদার, মৎস্যজীবিরা মানববন্ধন করে। এর প্রতিবাদে বৃহষ্পতিবার (৮মে ২০২৫) বিকালে ইজারাদারদের সহায়তাকারী পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম কিবরিয়া শেখসহ কয়েকজনকে চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে এলাকার কয়েকশত নারী-পুুরুষ পাল্টা মানববন্ধন করেন।
মানববন্ধন শেষ পর্যায়ে হঠাৎ করেই মনির হোসেন নামে স্থানীয় একজন ইটের আঘাতে আহত হওয়ার ঘটনাকে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। উভয় পক্ষ দেশীয় অস্ত্রসস্ত্র হামলা চালায়। ঘন্টাব্যাপি এই ধাওয়া পাল্টা ধাওয়া চলে। এতে মনির হোসেনসহ দুই পক্ষের অন্তত ১০জন আহত হয়।
সংবাদ পেয়ে থানা পুলিশ সন্ধ্যার পর ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। এছাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সুলতানা রাজিয়াও ঘটনাস্থলে যান। এসময় পুলিশ নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে পৌর বিএনপির যুগ্মআহ্বায়ক গোলাম কিবরিয়াসহ বেশ কয়েকজনকে উদ্ধার করে নিয়ে আসে।

ফরিদগঞ্জ থানার ওসি(তদন্ত) রাজীব চক্রবর্তী জানান, ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারে সংঘর্ষের কথা শুনে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।