বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে ডুবে সাবেক শিক্ষকের মৃ ত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৩৫ পিএম
ফরিদগঞ্জে পানিতে ডুবে সাবেক শিক্ষকের মৃ ত্যু
চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলায় পানিতে ডুবে সাবেক শিক্ষক মাওলানা আবুল কালাম পাটোয়ারী (৬০) নামের এক বৃদ্ধর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৮-মে) দুপুরে উপজেলার ৫নং গুপ্টি ইউনিয়নের ঘনিয়া পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। তিনি ওই বাড়ির মৃত খলিল পাটোয়ারীর ছোট ছেলে।
নিহত মাওলানা আবুল কালাম পাটোয়ারীর ছেলে মো. হোসাইন পাটোয়ারী বিষয়টি নিশ্চিত করেন।
তিনি বলেন, দীর্ঘদিন ধরে মাওলানা আবুল কালাম পাটোয়ারী অসুস্থ ছিলেন। ঘটনার দিন তিনি পরিবারের সদস্যদের অগোচরে পুকুর পাড়ে গিয়ে ডুবে যায়। সবাই খোঁজা-খুঁজির পর পুকুরে দেখে উদ্ধার করে৷ পরে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি মৃত ঘোষণা করেন।
নিহতের ভাতিজা নেছার আহমেদ জানান, মরহুম আবুল কালাম পাটোয়ারী চাঁদপুরের একটি মাদ্রাসায় শিক্ষকতা করতেন। বয়সের ভার ও অসুস্থতার কারনে তিনি একা চলাচল করতে কষ্ট হতো। দুপুরে পুকুর পাড়ে গিয়ে ডুবে মারা যায়। বাদ মাগরিব নিজ বাড়িতে জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে।
নিহত মাওলানা আবুল কালাম পাটোয়ারী তিন ছেলে ও দুই মেয়ে সন্তানের জনক। তাহার মৃত্যুতে বিভিন্ন সামাজিক সংগঠন ও শিক্ষক সংগঠন শোক প্রকাশ করেন।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।