বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ইজারাদারদের চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে ভাটিয়ালপুরে মানববন্ধন

এস. এম ইকবাল প্রকাশিত: বৃহস্পতিবার, ৮ মে, ২০২৫, ৯:৩৭ পিএম
ইজারাদারদের চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে ভাটিয়ালপুরে মানববন্ধন

ইজারাদারদের চাঁদাবাজ আখ্যায়িত করার প্রতিবাদে বৃহষ্পতিবার ফরিদগঞ্জের ভাটিয়ালপুর চৌরাস্তায় মানববন্ধন।

ফরিদগঞ্জ উপজেলার ভাটিয়ালপুর চৌরাস্তা বাজারের ইজারাদারদের “চাঁদাবাজ” হিসেবে উপস্থাপন করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় এলাকাবাসী। বৃহষ্পতিবার (৮ মে ২০২৫) বিকেলে ভাটিয়ালপুর চৌরাস্তায় আয়োজিত এ মানববন্ধনে কয়েক শত নারী-পুরুষ অংশ নেন।
জানা যায়, চলতি বাংলা ১৪৩২ সালের জন্য ভাটিয়ালপুর বাজারের টোল আদায়ের দায়িত্ব ফরিদগঞ্জ পৌরসভার প্রশাসক কর্তৃক গত ১৩ এপ্রিল ইজারাদার আব্দুল মতিনকে প্রদান করা হয়। এটি ছিল বাজারটি ইজারার আওতায় আসার প্রথম ঘটনা। নিয়ম অনুযায়ী টোল আদায়ের উদ্যোগ নিলে কিছু ব্যবসায়ী ও আড়ৎদারদের সঙ্গে বিরোধের সৃষ্টি হয়। একাধিক বৈঠকেও সমাধান না হওয়ায় গত ২৮ এপ্রিল টোল আদায়ের সময় পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে এবং এক পর্যায়ে মাছের ক্রয়-বিক্রয় বন্ধ হয়ে যায়।
এই ঘটনার প্রতিবাদে ৪ মে বিকেলে ভাটিয়ালপুর মৎস্য মালিক সমিতির সভাপতি ও পৌর যুবদলের সদস্য সচিব আমিন মিজির নেতৃত্বে এক মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। সেখানে ইজারার নামে চাঁদাবাজির অভিযোগ তোলা হয় এবং টোল আদায় বন্ধের দাবি জানানো হয়।
এই অভিযোগের প্রতিবাদে বৃহষ্পতিবার ইজারাদারদের পক্ষে মানববন্ধনে অংশ নেয় এলাকার সাধারণ মানুষ। তারা বলেন, “গত ১৭ বছর ধরে কিছু প্রভাবশালী ব্যক্তি টোল আদায় না করে সরকারি অর্থ আত্মসাৎ করেছে। এখন তারাই রাজনৈতিক পরিচয় বদলে ফের একই পথে হাঁটছে।”
মানববন্ধনে বক্তারা আরও বলেন, “নিয়মতান্ত্রিকভাবে টোল আদায় হচ্ছে, অথচ সেটিকে চাঁদাবাজি বলা হচ্ছে – যা খুবই দুঃখজনক।” তারা বাজার ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও ইজারা কার্যক্রম বাস্তবায়নের দাবি জানান।
মানববন্ধনে বক্তব্য দেন ওয়ার্ড বিএনপির সভাপতি মাহমুদুল হাসান মঞ্জু, সাধারণ সম্পাদক সুলতানুজ্জামান মুকুল, সাংগঠনিক সম্পাদক ইয়াছিন শেখ, উপজেলা যুবদলের সাবেক সহ-সভাপতি ওসমান শেখ, বিএনপি নেতা হানিফ, সুজন ভূঁইয়া, ছাত্রদল নেতা তানভীর প্রমুখ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।