হাইমচরে যৌথ বাহিনীর অভিযানে তালিকাভুক্ত ৪ মাদক ব্যবসায়ী আটক
গত ০৪ সেপ্টেম্বর ২০২৪ তারিখ হতে যৌথ বাহিনীর নেতৃত্বে চাঁদপুর জেলায় সকল অস্ত্রধারী সন্ত্রাসী, মাদক ব্যবসায়ী এবং অবৈধ অস্ত্র উদ্ধার কার্যক্রম চলমান রয়েছে।

৯ মে ২০২৫ রাত ১ টা ২০ মিনিটের সময় স্থানীয় গোপন তথ্যের ভিত্তিতে ফরিদগঞ্জ আর্মি ক্যাম্প এবং হাইমচর থানা পুলিশ কর্তৃক তালিকাভুক্ত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত যৌথ অভিযানে হাইমচর উপজেলার উত্তর আলগি নামক স্থান থেকে তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী মোঃ রাব্বি (১৮), মোঃ রাকিব (২০), মোঃ পারভেজ ইসলাম (১৯) এবং মোঃ রনি (২০)’কে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তিদের থেকে ৩০ গ্রাম গাঁজা, ০.০২ গ্রাম হেরোইন এবং ০৫টি মোবাইল উদ্ধার করা হয়।

পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণ করার জন্য উদ্ধারকৃত দ্রব্যসামগ্রী এবং গ্রেফতারকৃত ব্যক্তিদের হাইমচর থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।





