বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত ‘মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিল’ পরিবার

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৮:৫৫ পিএম
চাঁদপুরে পুলিশের কাছ থেকে ওয়ারেন্টভুক্ত ‘মাদক বিক্রেতাকে ছিনিয়ে নিল’ পরিবার

চাঁদপুর সদর উপজেলার ৪নং শাহমাহমুদপুর ইউনিয়নের শাহতলি কারী বাড়িতে ওয়ারেন্টভুক্ত মাদক মামলার আসমামীকে পুলিশের হাত থেকে জোরপূর্বক চিনিয়ে নেওয়ার অভিযোগ।

এ নিয়ে এলাকায় তোলপাড় সৃষ্টি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করেছেন চাঁদপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) বাহার মিয়া।

শুক্রবার দিবাগত রাতে ওই ইউনিয়নের শাহতলী এলাকায় এ ঘটনা ঘটে।

Model Hospital

ঘটনা সূত্রে জানা যায়, ইউনিয়নের শাহতলী ক্বারী বাড়ীর মৃত বিল্লাল ক্বারীর ছেলে সবুজ ক্বারী একজন চিহ্নিত মাদক কারবারী ও মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামী। সে দীর্ঘদিন যাবত এলাকায় মাদকের রাজত্ব কায়েম করে সমাজটাকে কুলষিত করার অভিযোগ উঠেছে।

ইতিমধ্যে তার অপরাধের বিষয়ে চাঁদপুর পুলিশ প্রশাসন অবগত হয়েছেন। রয়েছে তার বিরুদ্ধে মাদক মামলা। ইস্যু হয়েছে ওয়ারেন্ট।

গোপন সূত্রের আলোকে চাঁদপুর সদর মডেল থানা পুলিশের এএসআই অসিম কুমার সঙ্গীয় ফোর্স নিয়ে গত ৮মে শুক্রবার রাত ৩টার সময় সবুজ ক্বারীকে নিজ বাড়ী থেকে আটক করে। এসময় তার আপন ভাই সোহাগ ক্বারী, শওকত ক্বারী ও ফুফু (মৃত কালাম ক্বারীর স্ত্রী) সুরমা বেগম পুলিশ প্রশাসনের সাথে অসোভন আচরণ করে জোরপূর্বক আসামি সবুজ ক্বারীকে রেখে দেয়।

তৎক্ষনাৎ বিষয়টি ওই কর্মকর্তা চাঁদপুর মডেল থানার ওসিকে অবগত করেন।

পরে পুলিশ প্রশাসন তাদের হেনস্তার মুখে ফিরে আসতে বাধ্য হয়।

এনিয়ে এলাকার শুরু হয় তোলপাড়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital