বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশু ও শিক্ষকের মৃত্যু

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ৯:৩১ পিএম
ফরিদগঞ্জে পানিতে পড়ে শিশু ও শিক্ষকের মৃত্যু

প্রতীকী ছবি

চাঁদপুরের ফরিদগঞ্জে পানিতে পড়ে দুই বছরের মুনতাসির নামে এক শিশু ও মাওলানা আবুল কালাম পাটওয়ারী (৬০) নামে সাবেক এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে।
জানা গেছে, উপজেলার বালিথুবা পূর্ব ইউনিয়নের একতা বাজারের ব্যবসায়ী ও রাজাপুর গ্রামের অধিবাসী বাকি বিল্লাহ এর পুত্র মুনতাসির (২) শুক্রবার (৯মে ২০২৫) দুপুরে পরিবারের সকলের অগোচরে পানিতে পড়ে যায়। পরে তাকে খোঁজাখুজির একপর্যায়ে পুকুরে পানিতে ভেসে উঠলে দ্রুত তাকে পার্শ্ববর্তী চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
এদিকে গুপ্টি পূর্ব ইউনিয়নের ঘনিয়া পাটোয়ারী বাড়ির অবসর প্রাপ্ত মাদ্রাসা শিক্ষক মাওলানা আবুল কালাম পাটোয়ারী বৃহস্পতিবার (৮ মে ২০২৫) দুপুরে পুকুরে হাতমুখ ধোয়ার জন্য বাড়ির পাশের পুুকুরে গিয়ে আর ফিরে আসেন নি।
পরে তাকে সবাই খোঁজাখুঁজির পর পুকুরে দেখে উদ্ধার করে স্থানীয় পল্লী চিকিৎসককে দেখালে তিনি তাকে মৃত ঘোষণা করেন।
আবুল কালাম পাটওয়ারী ওই বাড়ির মৃত খলিল পাটোয়ারীর ছোট ছেলে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital