বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক

মোঃ মাসুদ রানা প্রকাশিত: শুক্রবার, ৯ মে, ২০২৫, ১০:২৯ পিএম
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে মাদক কারবারি আটক
শাহরাস্তিতে যৌথ বাহিনীর অভিযানে কবির হোসেন গাজী (৩০) নামে এক মাদককারবারিকে ২কেজি গাঁজা ও একটি সিএনজিসহ আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার দিবাগত-রাত ২টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের শাহরাস্তি গেইট দোয়াভাঙ্গা জামে মসজিদের সম্মুখ এলাকা দিয়ে এ মাদকের চালান নিয়ে অতিক্রম করছিল।
ওই সময় সড়কে টহলরত হাজীগঞ্জ সেনাক্যাম্পের সদস্য ও শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার ও সঙ্গীয় ফোর্স চাঁদপুর জেলার পৌরসভায় খলিসাঢুলী মঠখোলা এলাকার মৃত মফিজের পুত্র কবির হোসেন গাজীকে (রেজি: নং- চাঁদপুর- থ-১১-৭৮৮৮, সিএনজিতে) আরোহী অবস্থায় সন্দেহাতিত তল্লাশি চালায়।
পরে তার দেখানো বিশেষ কায়দায় সিএনজির ড্রাইভারের সীটের নিচে লুকানো একটি সাদা শপিং ব্যাগ যাহার উপরে ইংরেজীতে GOODLY লেখা এর ভিতর একটি নীল রংয়ের পলিথিনের ভিতর ২ কেজি গাঁজার সন্ধান পায়।
যার বাজার মূল্য ৪০ হাজার টাকা। ওই মামলার অপর আসামি চাঁদপুর জেলার খলিসাডুলী গাজী বাড়ীর মৃত মোঃ মোস্তফা শিকদারের পুত্র মাসুদুর রহমান পলাতক রয়েছে।
ধৃত আসামি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসায় জড়িত রয়েছে বলে স্বীকার করে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আবুল বাসার পিপিএম (বার) জানান,চাঁদপুর পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব, পিপিএম দিক নির্দেশনা অভিযান অব্যাহত রয়েছে। উক্ত অভিযানে সেনাবাহিনীর সদস্যরা সহ এসআই নূরুল আনোয়ার, এএসআই মোঃ শহীদুল্লাহ্, আব্দুল্লাহ আল মামুন সঙ্গীয় অফিসার ফোর্সসহ এ মাদক অভিযানে অংশ গ্রহন করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital