শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় মুরগি খুঁজতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ১:২০ পিএম
কচুয়ায় মুরগি খুঁজতে গিয়ে সাপের কামড়ে প্রাণ গেল গৃহবধূর

নিহতের বসতঘর।

চাঁদপুরের কচুয়ায়  বিষধর সাপের ছোবলে নাজমা বেগম (৩৫) নামের এক গৃহবধুর মৃত্যু হয়েছে। তিনি চার সন্তানের জননী।
শুক্রবার (৯মে ) দুপুরে কচুয়া উপজেলার কড়ইয়া  ইউনিয়নের দক্ষিণ  ডুমুরিয়া গ্রামের নূরানী মাদ্রাসা  বাড়িতে এ ঘটনা ঘটে। নাজমা বেগম ওই বাড়ির হাফেজ মো. গিয়াস উদ্দিনের  স্ত্রী।
নিহতের প্রতিবেশী জাহানারা বেগম জানান, নাজমা বাড়ির পাশে মুরগি খুঁজতে গিয়ে বিষাক্ত সাপে তার পায়ের মধ্যে কামড় দিলে তিনি ডাক-চিৎকার শুরু করেন। পরে তার পা বেঁধে দ্রুত পরিবারের লোকজন তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।
নিহতের স্বামী হাফেজ গিয়াস উদ্দিন বলেন, দুপুরে   মসজিদে আজান দিলে আমি মসজিদে নামাজ পড়তে যাই। নামাজ শেষে মসজিদ থেকে বের হয়ে ডাক চিৎকার শুনে তাড়াতাড়ি বাসায় দিকে এসে দেখি আমার স্ত্রীকে বিষাক্ত সাপে ছোবল দেয়। তার পা থেকে রক্ত বের হচ্ছে । তাকে দ্রুত কচুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার প্রাথমিক চিকিৎসা দিয়ে সেখান থেকে চাঁদপুর সদর হাসপাতালে রেফার্ড করা হয়। কিন্তু সেখানে নেওয়ার আগেই সন্ধ্যায় আমার স্ত্রী মৃত্যুর কোলে ঢলে পড়ে ।
কচুয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবাসিক মেডিকেল অফিসার ডা. মোহাম্মদ জাহিদ হোসাইন বলেন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাপের কামড়ের ভ্যাকসিন রাখা হয় না। তাই রোগীকে চাঁদপুর সরকারি জেনারেল হাসাপতালে রেফার্ড করা হয়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ আজিজুল ইসলাম  জানান, সাপের কামড়ে গৃহবধূ নাজমা বেগমের মৃত্যু হয়েছে। তবে এ ব্যাপারে থানায় কেউ কোনও অভিযোগ করেনি।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital