বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১০ মে, ২০২৫, ৮:৪০ পিএম
হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ও পানিতে ডুবে দুইজনের মৃত্যু

চাঁদপুরের হাজীগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে মো. ইমরুল কায়েস (১৭) নামের এক শিক্ষার্থী ও পানিতে ডুবে মোহাম্মদ ইমাম হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (১০ মে) দুপুরে হাজীগঞ্জ পৌরসভার ৯নং ওয়ার্ড কংগাইশ গ্রামের পাল-পুকুরিয়া বাড়িতে এই দূর্ঘটনা ঘটে।

নিহত মো. ইমরুল কায়েস ওই বাড়ির মৃত মুকবুল হোসেনের একমাত্র ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার দিন দুপুরে মো. ইমরুল কায়েস নিজ বসতঘরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়। পরে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Model Hospital

একই দিন উপজেলার ৮নং হাটিলা (পূর্ব) ইউনিয়নের লাউকোরা গ্রামের সর্দার বাড়িতে পানিতে ডুবে মো. ইমাম হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়। নিহত শিশু ওই বাড়ির মো. ইয়াসিন সর্দারের ছেলে।

স্বজনরা জানান, পরিবারের সদস্যদের অগোচরে ইমাম হোসেন খেলতে খেলতে পুকুরের পানিতে ডুবে যায়।

বাড়ির লোকজন তাকে পুকুরের পানিতে ভাসতে দেখে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital