বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবের উপাদীতে আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প

মাসুদ হোসেন প্রকাশিত: সোমবার, ১২ মে, ২০২৫, ১২:২৭ এম
মতলবের উপাদীতে আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের ফ্রি মেডিকেল ক্যাম্প
চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার ৬নং উপাদী দক্ষিণ ইউনিয়ন আন্তঃ যোগাযোগ গ্রুপ ও ফাউন্ডেশনের আয়োজনে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। এতে প্রায় ৫ শতাধিক অসহায়, দরিদ্র মানুষকে চিকিৎসা সেবা ও প্রাথমিক ওষুধ দেয়া হয়েছে।
শনিবার (১০ মে) সকালে ইউনিয়নের হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক সালমান হোসাইন রাসেল এর প্রাণবন্ত সঞ্চালনায় এতে সভাপতির বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা ও কাকৈরতলা জনতা কলেজের অধ্যক্ষ মো. মনিরুল হক পাটোয়ারী। তিনি তার বক্তব্যে বলেন, যাদের হাসপাতালে গিয়ে চিকিৎসা করানোর মতো সামর্থ্য নেই এমন লোকেদের এই ফাউন্ডেশনের পক্ষ থেকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। এ কাজ ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এ সময় সমাজের বিত্তবানদের অসহায় দরিদ্রদের পাশে দাঁড়ানোর আহ্বানও জানান তিনি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, পিংড়া হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মোঃ কামাল হোসেন, সাবেক সহকারী প্রধান শিক্ষক তারকেশ্বর ঢালী, ইউনিয়নের পশ্চিম বাকরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রব খান, ডা. এম আর সায়মন, ডা. বিজয় সরকার। সংগঠনের প্রতিষ্ঠাতা এডমিন ও সভাপতি সোলাইমান পাটওয়ারীর স্বাগত বক্তব্যে আরো বক্তব্য রাখেন সংগঠনের সহ সাংগঠনিক সম্পাদক মোঃ মমিন হোসেন বকাউল প্রমূখ।
পবিত্র কোরআন তেলাওয়াতের মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ধলাইতলী জনতা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মিজানুর রহমান, সংগঠনের সহ সভাপতি আবু সুফিয়ান, নাজমুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হোসাইন খান, সহ সাংগঠনিক সম্পাদক সজিব গাজী, শিক্ষা বিষয়ক সম্পাদক আরিফুল ইসলাম, প্রচার সম্পাদক রেজাউল করিম, সহ কোষাধ্যক্ষ আল আমিন, নারী ও শিশু বিষয়ক সম্পাদক মুক্তা রহমান, ধর্ম বিষয়ক সম্পাদক মুহিত তালুকদার, সদস্য ফয়সাল হোসেন, কবির হোসেন, মিনহাজুল ইসলাম, আহাদ হোসেন, সানজিদ, নিরব ও মিরাজ সহ বিভিন্ন ও রাজনৈতিক নেতৃবৃন্দ।
হযরত শাহজালাল উচ্চ বিদ্যালয় এর একদল স্কাউট সদস্য এবং একঝাঁক তরুন তরুনীর সার্বিক সহযোগিতায় উক্ত মেডিকেল ক্যাম্পেইনে চিকিৎসা সেবা প্রদান করেন দেশের বিভিন্ন স্বনামধন্য হাসপাতাল থেকে আগত ডা. এম আর সায়মন, ডা. মোঃ আল আমিন, ডা. আবু আসিফ সিদ্দিকী, ডা. বিজয় সরকার, ডা. আবু সাঈদ সরকার, ডা. অমিত ভট্টাচার্য, ডা. রাকিবুজ্জামান খান, ডা. মোঃ নাছির উদ্দিন ও ডা. কামরুল হাসান রিপন।
এদিন বিভিন্ন স্থান থেকে আগত প্রায় ৫০০ জন মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দেন স্বেচ্ছাসেবী এই সামাজিক সংগঠনটি। এর আগেও একাধিকবার বিনামূল্যে চিকিৎসা সেবা দিয়ে মানুষের মন জয় করেছেন সংগঠনের সদস্যরা। অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিবৃন্দকে ফুলেল শুভেচ্ছায় বরণ করে নেন সংগঠনের সদস্যরা। এবং অতিথিবৃদকে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।