বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে জামায়াত নেতার সুপারিশে বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন ছাত্রলীগ নেতা

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৭:৩৮ পিএম
চাঁদপুরে জামায়াত নেতার সুপারিশে বিশ্ববিদ্যালয়ে চাকরি পেলেন ছাত্রলীগ নেতা

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে সিনিয়র ক্যাটালগ পদে নিয়োগ পেয়েছেন নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাবু। এই নিয়োগ বহাল রাখতে জেলা জামায়াতের একজন শীর্ষ নেতার সুপারিশ রয়েছে বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. পেয়ার আহমেদ।

নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাবুর নিয়োগকে কেন্দ্র করে জেলাজুড়ে বইছে সমালোচনার ঝড়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে শুরু করে সর্বত্রই প্রশ্ন- একজন পদধারী ছাত্রলীগ নেতা কীভাবে এখনো এই পদে বহাল রয়েছেন?

অভিযোগ রয়েছে এই নিয়োগের পেছনে হাজীগঞ্জ উপজেলার এক জামায়াত নেতার আত্মীয়তার সূত্র রয়েছে। জামায়াতের ওই নেতা এবং জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতার সুপারিশ রয়েছে বলেও অভিযোগ রয়েছে।

জানা যায়, মাহবুবুর রহমান বাবু নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের হাজীগঞ্জ উপজেলা যুগ্ম সাধারণ সম্পাদক ও চাঁদপুর বঙ্গবন্ধু ফাউন্ডেশনের জেলা সাধারণ সম্পাদক। জুলাই আন্দোলনে ছাত্রলীগের হয়ে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় সরাসরি জড়িত থাকার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। ৫ আগস্টের (২০২৪) পর নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের দলীয় পদে থাকা সত্ত্বেও গত ১৭ মার্চ চাবিপ্রবি ভিসি তাকে পূর্বের তারিখ দেখিয়ে ১২ ফেব্রুয়ারি ২০২৫ তারিখে এই নিয়োগ দেন বলে বিশ্ববিদ্যালয় সূত্র নিশ্চিত করেছে।

Model Hospital

তার এই ক্ষমতা ও শক্তির উৎস হিসেবে আলোচনায় উঠে এসেছে হাজীগঞ্জ উপজেলার এক জামায়াত নেতার আত্মীয়তার সূত্র। জামায়াতের ওই নেতা এবং জেলা পর্যায়ের একজন শীর্ষ নেতার সুপারিশ থাকায় সপদে আজও বহাল রয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা মাহবুবুর রহমান বাবু। এমন অভিযোগ করেছেন একই পদে আবেদনকৃত একাধিক চাকরি প্রার্থী।

একই পদে আবেদনকৃত চাকরি প্রার্থী (নাম প্রকাশে অনিচ্ছুক) জানান, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতা হয়েও সম্পূর্ণ নিয়ম বহির্ভূতভাবে শুধুমাত্র জামায়াত নেতার আত্মীয় পরিচয়ে এবং সুপারিশে বিশ্ববিদ্যালয়ে চাকরিতে বহাল রয়েছেন। আমরা যারা চাকরি প্রার্থী রয়েছি, আমাদের কারো পক্ষে বিএনপি-জামায়াতের আত্মীয়তার পরিচয় এবং সুপারিশ না থাকায় বিবেচনার বাইরে রয়েছি। অবিলম্বে এই চিহ্নিত ছাত্রলীগ নেতার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছি।

এদিকে মাহবুবুর রহমান বাবু তার বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছেন। তিনি বলেন, কেউ আপনাদের ভুল তথ্য দিচ্ছে।

ছাত্রলীগের ও বঙ্গবন্ধু ফাউন্ডেশনের পদে থাকার বিষয়ে তিনি বলেন, আমার ব্যাকগ্রাউন্ড মাদরাসার। এই ব্যাকগ্রাউন্ডে বিগত ১৫ বছরে কেউ চাকরি পেয়েছে কি না তা আপনার কাছে প্রশ্ন রাখছি। সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি তথ্য সত্য নয়। চাকরির জন্য অনেকেইতো বিভিন্ন পদ ব্যবহার করেন এবং ছবি তোলেন।

এ বিষয়ে চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) প্রফেসর ড. পেয়ার আহমেদ বলেন, মূলত তার নিয়োগ হয় (ছয় মাসের জন্য) সাবেক ভিসির সময়ে। বর্তমানে সে কর্মরত রয়েছে। তার বিরুদ্ধে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার যে অভিযোগ রয়েছে তার সত্যতা আমি পাইনি। বিশ্ববিদ্যালয়ের এখনো সিন্ডিকেট গঠন হয়নি, সিন্ডিকেট গঠন হলে তার বিষয়ে পর্যালোচনা করা হবে এবং এর সত্যতা নিশ্চিত হলে সিন্ডিকেট যথাযথ ব্যবস্থা নেবে।

তিনি আরও বলেন, প্রথমে ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি জামায়াতের একজন নেতা আমাকে ফোনে জানান। পরবর্তীতে ওই একই নেতা ছাত্রলীগের সঙ্গে তার সম্পৃক্ত থাকার বিষয়টি সত্য নয় বলে জানান এবং তার চাকরির বিষয়টি দেখার জন্য বলেন। এখন আমাদের কাছে কিছু তথ্য ও ছবি এসেছে, সেগুলো তদন্ত করে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital