মাদ্রাসা শিক্ষার্থীদের ওযু ও গোসলের জন্য টিউবওয়েল দিল স্মৃতিময় যুব সংঘ
চাঁদপুর অন্যতম সামাজিক ও মানবিক সংগঠন স্মৃতিময় যুব সংঘের উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের নামাজের ওযু ও গোসলের জন্য টিউবয়েল স্থাপন করা হয়েছে। এই পাশাপাশি যাবতীয় স্যানেটারী ও ইলেকট্রনিক কাজও করে দেয়া হয়েছে।



বিষয়টি নিয়ে তাৎক্ষণিকভাবে স্মৃতিময় যুব সংঘের সদস্যরা একে অপরের সাথে আলাপ-আলোচনা করেন। এরপর প্রাথমিকভাবে সর্বসম্মতিক্রমে সংগঠনের একটি প্রতিনিধি দল ওই মাদ্রাসা ও পরিদর্শনে যান। পরে সাংগঠনের সকল সদস্যদের সম্মতিক্রমে দ্রুত সময়ের মধ্যে ১৩ মে মাদ্রাসায় টিউবওয়েল পানির কল, স্যানেটারী এবং ইলেকট্রনিকস অজুখানার বাথরুমের কাজ সম্পন্ন করা হয়।






