বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করায় ২ লক্ষ টাকা জরিমানা

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৫৭ পিএম
কচুয়ায় অবৈধভাবে মাটি-বালু উত্তোলন করায় ২ লক্ষ টাকা জরিমানা

কচুয়ায় ঘুগড়াবিলে ফসলি মাঠে অবৈধ ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করায় ভ্রাম্যমান আদালত পরিচালনা করছেন উপজেলা প্রশাসন।

কচুয়া উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযান পরিচালনা করে  সাচার ইউনিয়নের হাতিরবন্দ-সাচার  এলাকায় ড্রেজার মেশিন বালু উত্তোলন ও এক‌ই উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামে  বেকু দিয়ে মাটি কেটে অবৈধ ট্রাক্টরের মাটি বিক্রি করার দায়ে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে  ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার দুপুরে এ অভিযান পরিচালনা করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী ও সহকারী কমিশনার (ভূমি)  নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পী দত্ত রনি।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০-এর ১৫(১) ধারা অনুযায়ী উপজেলার কড়‌ইয়া ইউনিয়নের ডুমুরিয়া গ্ৰামে বেকু দিয়ে অবৈধ ট্রাক্টর দিয়ে মাটি বিক্রি করায় ওই গ্ৰামের ফারুক হোসেনকে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ১ লক্ষ টাকা জরিমানা করেন, উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী।
একই দিনে সাচার ইউনিয়নের হাতিরবন্দ-সাচার ঘুগড়া বিলে ফসলি জমি নষ্ট করে অবৈধ ড্রেজার মেশিন বসিয়ে বালু উত্তোলন করে বিক্রি করার দায়ে আব্দুল মান্নানকে ১ লক্ষ টাকা জরিমানা করেন উপজেলা সহকারী কমিশনার ভূমি বাপ্পী দত্ত রনি ‌।
কচুয়া উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও মুহাম্মদ হেলাল চৌধুরী বলেন, ‘অবৈধভাবে মাটি ও বালি উত্তোলনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা চলমান থাকবে। পরিবেশ রক্ষায় এসব কার্যক্রম অব্যাহত থাকবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।

খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Model Hospital

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।