শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

কচুয়া সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: মঙ্গলবার, ১৩ মে, ২০২৫, ৮:৫৯ পিএম
কচুয়া সরকারি কলেজে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কচুয়া সরকারি ডিগ্রী কলেজের অভিভাবক ও মতবিনিময় সভায় বক্তব্য রাখছেন অধ্যক্ষ অধ্যাপক মোঃ ইয়াহ ইয়া খান।

কচুয়া সরকারি ডিগ্রী কলেজের শিক্ষক পরিষদের  উদ্যেগে  শিক্ষার্থী ও অভিভাবকদের সাথে  মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে কলেজের হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। ইংরেজি বিভাগের প্রভাষক মোঃ সোলেয়মান মেহদী’র সভাপতিত্বে ও অর্পনা রানী দেবের  পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক মুহাম্মদ ইয়াহ ইয়া খান বিসিএস (সাধারন শিক্ষা)।
বক্তব্য রাখেন, কলেজের সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ শাহ মোঃ জাকির উল্লাহ শাজলী, কুমিল্লা মডার্ন হসপিটালের পরিচালক আবদুল ওয়াদুদ মজুমদার, প্রভাষক (একাউন্টটিং) ও শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক মাকসুদা আক্তার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম, অভিভাবকদের পক্ষে জহিরুল ইসলাম, ছাত্র প্রতিনিধি কলেজ ছাত্রদল নেতা এমদাদুল হক।
এ সময় কলেজের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital