বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

হাইমচরে উপজেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষের উদ্বোধন

মোঃ সাজ্জাদ হোসেন রনি প্রকাশিত: বৃহস্পতিবার, ১৫ মে, ২০২৫, ৭:৫৪ পিএম
হাইমচরে উপজেলা পরিষদের নতুন সম্মেলন কক্ষের উদ্বোধন
হাইমচর উপজেলা পরিষদের নবনির্মিত সম্মেলন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।
বুধবার সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) উম্মে সালমা নাজনীন তৃষা ফিতা কেটে নতুন এই সম্মেলন কক্ষের উদ্বোধন করেন।
উদ্বোধন শেষে সম্মেলন কক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে সালমা নাজনীন তৃষা।
সভায় আবেগাপ্লুত কণ্ঠে ইউএনও উম্মে সালমা নাজনীন তৃষা বলেন, “এই উপজেলায় যোগদানের পরই আমার মনে হয়েছিল যেন এটি আমার নিজের উপজেলা। এখানে যা কিছু উন্নয়ন কাজ করা হয়েছে, তা সবই সরকারের। তবে আমি আন্তরিকভাবে চেয়েছি হাইমচরের জন্য কিছু অবদান রাখতে, নিজের উপজেলার মতো করেই এটিকে সাজিয়ে তুলতে চেষ্টা করেছি।”
কান্নাজড়িত কন্ঠে তিনি আরও বলেন, “হাইমচরকে আমি আমার নিজের মতো করে ভালোবেসেছি। এখানকার মানুষের কথা আমার চিরজীবন মনে থাকবে। মেঘনা নদী বিধৌত এই হাইমচর সত্যিই অসাধারণ সুন্দর।”
আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম শফিক পাটওয়ারী এবং হাইমচর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ ফারুকুল ইসলাম।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সাবেক ডেপুটি কমান্ডার হাফেজ আহমেদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোস্তফা কামাল, সমাজসেবা অফিসার ফেরদাউস আক্তার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সোহেল রানা পাপ্পুসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital