বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় উপজেলা বিএনপি’র উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

ইসমাইল হোসেন বিপ্লব, কচুয়া প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:২৩ পিএম
কচুয়ায় উপজেলা বিএনপি’র উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত

কচুয়ায় বিএনপির উদ্যোগে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন,সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহছানুল হক মিলন।

বাংলাদেশ জাতীয়তাবাদী  বিএনপি কচুয়া উপজেলা শাখার একাংশের উদ্যোগে বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সকালে গোবিন্দপুর গ্ৰামে বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও কেন্দ্রীয় বিএনপি আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ড.আনম এহছানুল হক মিলন।
উপজেলা বিএনপির সভাপতি মোঃ খায়রুল আবেদীন স্বপনের সভাপতিত্বে ও যুগ্ম সাধারণ সম্পাদক ইউসুফ মিয়াজীর সঞ্চালনায় প্রধান বক্তার বক্তব্য রাখেন , কেন্দ্রীয় জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সভানেত্রী ও কেন্দ্রীয় বিএনপি’র কার্যনির্বাহী সদস্য নাজমুন নাহার বেবী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাওলানা মোহাম্মদ আবুল হোসেন, উপজেলা বিএনপির সমন্বয়ক শাহজালাল প্রধান, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি শরফুদ্দিন মিয়া,উপজেলা বিএনপি সাবেক সিনিয়র সহ-সভাপতি আব্দুল ওয়াদুদ মজুমদার, বর্তমান উপজেলা বিএনপি সহ-সভাপতি আজিজুল ইসলাম মাস্টার,আব্দুল মালেক চেয়ারম্যান, আব্দুল খালেক,সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ফারুকী, যুগ্ম সাধারণ সম্পাদক  মাসুদ এলাহী সুবাস,সারফিন হোসাইন,মাহবুবুল আলম, সাংগঠনিক সম্পাদক এডভোকেট নজরুল ইসলাম,পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সেলিম পাটোয়ারী, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম কমিশনার, কচুয়া প্রেসক্লাবের সভাপতি আতাউল করিম।
বক্তব্য রাখেন,পৌরসভার জিয়া পরিষদের সভাপতি ফজলুল হক, সাধারণ সম্পাদক ন‌ওশের আলম, উপজেলা যুবদলের সভাপতি মোঃ আব্দুস সালাম শান্ত, সাধারণ সম্পাদক হাবিব উন নবী সুমন, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক তপাদার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি তোফাজ্জল হোসেন, সাধারণ সম্পাদক মোঃ মাসুদ রানা,উপজেলা ছাত্রদলের সভাপতি ইসমাইল হোসেন আবেগ, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম , পৌর ছাত্রদলের সভাপতি মোঃ জাহিদুল ইসলাম শরিফ, সাধারণ সম্পাদক মহিন খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম মোল্লা, মমিন আহমেদ জিসান, কচুয়া সরকারি ডিগ্রী কলেজের ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান প্রমুখ।
এ সময় উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের বিএনপি ও সহযোগী সংগঠনের  নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বর্ধিত সভায় বক্তারা বলেন, জনতার আন্দোলনের ফলে স্বৈরাচার ও ফ্যাসিবাদী শেখ হাসিনা ১৭ বছরে দেশকে পঙ্গু করে ভারতে পালিয়ে যায়। সরকার পতনের মধ্য দিয়ে গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করার লক্ষ্যে শহীদ জিয়ার আদর্শের সৈনিকদের মাঠে কাজ করতে হবে। এই লক্ষ্যে তারেক রহমান ৩১দফা ঘোষণা করেছেন। এই ৩১দফা জনসাধারণের দ্বারে দ্বারে পৌঁছে দিতে হবে।
কেউ যাতে দেশে পুনরায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে সেদিকে সবাই সোচ্চার থাকতে হবে। কেউ দলীয় শৃঙ্খলা অমান্য করে কোন অপরাধে জড়িত হলে তাকে সাথে সাথে দল থেকে বহিষ্কার করা হবে বলে সবাইকে সতর্ক করেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।