বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:২৯ পিএম
চাঁদপুর সদর উপজেলার তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলনের সম্মেলন অনুষ্ঠিত

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুউদ্দিন।

চাঁদপুর সদর উপজেলার ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৬ মে) বিকেলে ইউনিয়ন কার্যালয়ে এই সম্মেলনের আয়োজন করা হয়।

দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা শাখার প্রশিক্ষণ সম্পাদক মাওলানা নূরুউদ্দিন।

প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।

Model Hospital

তিনি বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে আগামী নির্বাচনকে সামনে রেখে ইসলামী আন্দোলনের প্রত্যেকটা নেতা কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। সামাজিক ন্যায় বিচার ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় রাজনীতিতে গুণগত পরিবর্তনের লক্ষ্য এদেশের মানুষকে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হতে হবে।

তিনি বলেন, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করি। দুর্নীতিবাজ লুটেরাদের হটিয়ে রাজনীতিতে গুণগত পরিবর্তন করতে হবে।

ইসলামী আন্দোলন বাংলাদেশ, ৭ নং তরপুরচন্ডী ইউনিয়ন সভাপতি মুহাম্মদ মারুফ সরদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য রাখেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর সদর উপজেলা সভাপতি ডাক্তার মুহা বেলাল হোসাইন, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আব্দুর রব তফাদার, চাঁদপুর সদর উপজেলা ইসলামী আন্দোলনের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফরহাদ হোসেন,

শপথ অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ, তরপুরচন্ডী ইউনিয়ন শাখার সহ-সভাপতি আব্দুল কুদ্দুস খান, মোঃ মনির গাজী, সাংগঠনিক সম্পাদক বি এম আহসান হাবীব, ছাত্র ও যুব বিষয়ক সম্পাদক আবুল কাশেম।

সম্মেলনে ২০২৫_ ২৬ শেসনে সভাপতি হিসেবে সভাপতি মারুফ সরদার, সহ-সভাপতি মাওলানা ফরহাদ হোসেন, আব্দুল কুদ্দুস খান ও সাধারণ সম্পাদক মাওলানা জহিরুল ইসলামকে মনোনীত করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।