বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে প্রতিবাদ

সাইদ হোসেন অপু চৌধুরী প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৭:৩৬ পিএম
চাঁদপুরে সাধারণ শিক্ষার্থীদের সমবেত কণ্ঠে জাতীয় সংগীত পরিবেশন করে প্রতিবাদ

সারাদেশে একশ্রেণীর উগ্রবাদীদের জাতীয় সঙ্গীত অবমাননার প্রতিবাদে ও বগুড়ায় উদিচীর জাতীয় সঙ্গীত এর প্রোগ্রামে হামলার প্রতিবাদ জানিয়ে চাঁদপুর পৌর শহীদ মিনারে কলেজ ও বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা সমবেত কন্ঠে জাতীয় সংগীত পরিবেশন ও প্রতিবাদ সভা করেছে।

শুক্রবার (১৬ মে) বিকালে চাঁদপুর কেন্দ্রীয় শহীদ মিনারে এই জাতীয় সংগীত পরিবেশনা করা হয়। এতে ছাত্র-শিক্ষক, অভিভাবক, কবি, শিল্পী, সংগঠকসহ সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।

জাতীয় সংগীত পরিবেশনায় উপস্থিত ছিলেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ সিয়াম হোসেন খান, আল-আমিন কবির, মোঃ সিফাতুল্লাহ খান, চাঁদপুর সরকারি কলেজের আরাফ আহমেদ সাফিন, সরকারি টেকনিক্যাল কলেজের ফয়সাল শেখ, ডেফোডিল ইন্টারন্যাশনাল কলেজের কাবীসা, চাঁদপুর সরকারি মহিলা কলেজের সানজিদা সান্জু, আল-আমিন একাডেমি স্কুল এন্ড কলেজের অর্ণা মজুমদার, হাসান আলী হাইস্কুল এর ঈষাণ, মমিন পাটোয়ারি প্রমুখ।

চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ সিয়াম হোসেন খান বক্তব্যে বলেন আমরা এমন বাংলাদেশ চাইনা যেখানে স্বাধীনভাবে জাতীয় সঙ্গীত গাওয়া যায় না।

Model Hospital

আমরা আমাদের সংস্কৃতির উপর কোনো ধরনের আঘাত আসতে দিবো না। প্রয়োজনে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সারাদেশে এই অপচেষ্টাকারীদের প্রতিরোধ করবো। মুক্তিযুদ্ধ , জাতীয় সঙ্গীত এর ব্যাপারে কোনো আপষ নয়। প্রোগ্রামে বক্তব্য রাখেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মোঃ সিয়াম হোসেন খান।

বক্তব্যে তিনি বলেন আমরা এমন বাংলাদেশ চাইনা যেখানে স্বাধীনভাবে জাতীয় সঙ্গীত গাওয়া যায় না।আমরা আমাদের সংস্কৃতির উপর কোনো ধরনের আঘাত আসতে দিবো না। প্রয়োজনে সাংস্কৃতিক আন্দোলনের মাধ্যমে সাড়াদেশে এই অপচেষ্টাকারীদের প্রতিরোধ করবো।

মুক্তিযুদ্ধ , জাতীয় সঙ্গীত এর ব্যাপারে কোনো আপষ নয়। কিছুদিন পর পর একটি কুচক্রী মহল জাতীয় সংগীতকে নিয়ে ষড়যন্ত্র শুরু করে। যারা জাতীয় সংগীতকে বন্ধ করতে চায় তারা দেশের শত্রু। ষড়যন্ত্র করে এ দেশের জাতীয় সংগীতকে বন্ধ করা যাবে না।’

আমরা উদিচী শিল্পীগোষ্ঠীর উপর হামলার তীব্র নিন্দা জানাই। উপরমহলের দৃষ্টি আকর্ষণ করছি এ ব্যাপারে পদক্ষেপ নেওয়ার।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।