বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

কচুয়ায় গলায় ফাঁ স দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা

মো. রাছেল, নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ৯:০৭ পিএম
কচুয়ায় গলায় ফাঁ স দিয়ে যুবকের আ ত্ম হ ত্যা
চাঁদপুরের কচুয়া উপজেলায় ইমান হোসেন দিপু (৩০) নামে এক মানসিক ভারসাম্যহীন যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
শুক্রবার  (১৬ মে ) সন্ধ্যায় ৬টার দিকে যেকোনো সময় কান্দিরপাড় গ্রামের হারুন মেম্বারের বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত ইমান হোসেন উপজেলার কান্দিরপাড় গ্রামের বাচ্চু মিয়ার ছেলে।
নিহতের স্ত্রী রোকসানা আক্তার জানান, আমার বিয়ে হওয়ার দুই বছর পর থেকেই আমার স্বামী মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। বিভিন্ন সময় ঘরের আড়ার সাথে আত্মহত্যার চেষ্টা করে। তিনি দীর্ঘ ১০ বছর যাবত মানসিক ভারসাম্যহীন আমার স্বামী। আমি দুই সন্তানের জননী।
স্থানীয় সূত্রে জানা গেছে,  নিজ বাড়িতে ঘরের ফ্যানের হুকের সঙ্গে ওড়না পেঁচিয়ে ইমান আত্মহত্যা করে। খবর পেয়ে কচুয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।  ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলাম বলেন, সংবাদ পেয়ে  ঘটনাস্থলে ফোর্স পাঠিয়ে  লাশ উদ্ধার করি। নিহত যুবক মানসিক ভারসাম্যহীন ছিলেন বলে পরিবার থেকে জানা গেছে। আত্মহত্যার কারণ উদঘাটনে আমাদের তদন্ত অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় কচুয়া থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital