বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জ পুলিশের পিস্তল চুরির ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার-২

এস. এম ইকবাল প্রকাশিত: শুক্রবার, ১৬ মে, ২০২৫, ১০:০৬ পিএম
ফরিদগঞ্জ পুলিশের পিস্তল চুরির ১০ দিন পর ঢাকা থেকে উদ্ধার, গ্রেফতার-২
চাঁদপুরের ফরিদগঞ্জ থানার পুলিশ সদস্যের বাসা থেকে চুরি হওয়া পিস্তল ও ১৬ রাউন্ড গুলি ১০ দিনের টানা অভিযানে ঢাকা থেকে উদ্ধার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
অভিযানে জড়িত ছিলো ফরিদগঞ্জ থানা পুলিশ, ডিবি, সিআইডি, পিবিআই ও অন্যান্য গোয়েন্দা সংস্থার সদস্যরা।
পুলিশ সূত্রে জানা যায়, গত ৫ মে (সোমবার) দুপুরে ফরিদগঞ্জ থানার মাত্র ৫০ গজ দক্ষিণে অবস্থিত একটি পাঁচতলা ভবনের চতুর্থ তলার ফ্ল্যাট থেকে এসআই রকিব উদ্দিন ভূঁইয়ার ব্যক্তিগত পিস্তল ও ১৬ রাউন্ড গুলি চুরি হয়। ঘটনার পরপরই পুলিশ ব্যাপক তৎপরতা শুরু করে।
টানা অনুসন্ধান শেষে গত ১৬ মে (শুক্রবার) বিকেলে রাজধানীর মিরপুর শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে অভিযান চালিয়ে মূল চোর সুমনকে গ্রেফতার করে ডিএমপি, ডিবি ও চাঁদপুর জেলা পুলিশের একটি যৌথ টিম।
জিজ্ঞাসাবাদে সুমন চুরির বিষয়টি স্বীকার করে এবং জানায়, পিস্তলটি সে বরগুনা জেলার এক ব্যক্তিকে বিক্রি করেছে। পরবর্তীতে সেই তথ্যের ভিত্তিতে বরগুনার বেতাগী উপজেলার সরিষামুড়ি এলাকায় অভিযান চালিয়ে পিস্তল ক্রেতা রুবেল খানকে আটক করা হয় এবং তার কাছ থেকে পুলিশ পিস্তলটি উদ্ধার করে।
গ্রেফতারকৃত চোর সুমন (৩৫) ঝালকাঠি জেলার নেছারাবাদ উপজেলার পশ্চিম সোহাগদল ইউনিয়নের মৃত জালাল উদ্দিন মাঝির ছেলে। পিস্তল ক্রেতা রুবেল খান (৩৬) বরগুনা জেলার বেতাগী উপজেলার উত্তর ভোড়া ইউনিয়নের মৃত আজিজ খানের ছেলে। তারা দুজনই রাজধানীর মিরপুর-১ শাহআলী থানা এলাকার তুরাগ সিটি বস্তিতে বসবাস করছিল।
ফরিদগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া অস্ত্র ও গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital