বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন : চবি উপাচার্য

চবি প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:১৮ পিএম
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন : চবি উপাচার্য
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেছেন, এই বিশ্ববিদ্যালয়ের সবচেয়ে সক্রিয় সংগঠন চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন।
শুক্রবার (১৬ মে) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ মিলনায়তনে সকাল ১১ টায় চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন – চবির নবীনবরণ ও প্রবীণ সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম, সংগঠনটির শিক্ষক উপদেষ্টা ও প্রাণিবিদ্যা বিভাগের প্রভাষক মো. ইকরাম আনসার তুহিন, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক কাজী মান্না ইয়াছমিন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন সংগঠনটির উপদেষ্টা আ ন ম শামীম হাসান, কাজী আবদুস সোবহান, লায়ন মো. মনির হোসেন, মোহাম্মদ হাসনাতুজ্জামান, মো. মহিউদ্দিন মুন্সী।
এসময় ছাত্র উপদেষ্টাদের মধ্যে উপস্থিত ছিলেন ফরহাদ হোসেন জাহিদ, সংগঠনটির ৮ম কার্যনির্বাহী পরিষদের সাধারণ সম্পাদক মো. শামীম মিজি, ৯ম সভাপতি মো. হাবিবুল হাসান, ৯ম সাধারণ সম্পাদক নাদিম মাহমুদ হিমু, ১০ম সভাপতি মুহাম্মদ ফারুকুল ইসলাম, ১২ তম সিনিয়র সহ-সভাপতি সাইফুল ইসলাম, ১২ তম সহ-সভাপতি মো. মেজবাহ উদ্দিন খান, মুহিব উল্যাহ।
চবি উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, আমি যখন ভর্তি পরীক্ষার সময় কাটাপাহাড় দিয়ে যাই তখন দেখি চাঁদপুরের শিক্ষার্থীরা বুথ বসিয়ে, গেঞ্জি পড়ে ভর্তি পরীক্ষার্থীদের জন্য কাজ করছে। তারা আগত পরীক্ষার্থী ও অভিভাবকদের সেবায় কাজ করে, নিজের বেডে থাকতে দেয়, তাদের সকল ধরনের সার্বিক সহযোগিতা করে।
এছাড়া তারা শিক্ষার্থীদের জন্য নানামুখী কার্যক্রম পরিচালনা করে। আমি তাদের কাজে অভিভূত।
চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, আমরা প্রতিবছর খুব অল্প সংখ্যক শিক্ষার্থীদের ভর্তির সুযোগ দিতে পারি। তার মধ্যে তোমরা জায়গা পেয়েছো এটা অত্যন্ত আনন্দ এবং গৌরবের। আমি এই ক্যাম্পাসে দীর্ঘদিন ধরে আছি, এখন এই ক্যাম্পাসকে আপন করে নিয়েছি তারমধ্যে সবচেয়ে আপন চাঁদপুরের মানুষজন। আমি সংগঠনটির সাথে আছি, ভবিষ্যতেও থাকবো।
এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংগঠনটির সভাপতি মো. ইলিয়াস এবং সাধারণ সম্পাদক রেফায়েত উল্যাহ রুপক।
উল্লেখ্য, অনুষ্ঠানে ২০১৭-১৮, ২০১৮-১৯ শিক্ষাবর্ষের সদস্যদের বিদায়ী সংবর্ধনা এবং ২০২৩-২৪ শিক্ষাবর্ষের সদস্যদের বরণ করে নেওয়া হয়।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।