বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

যুবকদের মাঝে আলোকবার্তা ছড়ালেন চাঁদপুরের অমরেশ দত্ত জয়

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:২১ পিএম
যুবকদের মাঝে আলোকবার্তা ছড়ালেন চাঁদপুরের অমরেশ দত্ত জয়
চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সাংবাদিক অমরেশ দত্ত জয় বলেছেন, যুবকরা সমাজের শক্তি এবং ভঙ্গুর সমাজ বিনির্মাণের রূপকার। তাই যুবকদের স্বাধীনচেতা হওয়ার পাশাপাশি সামাজিক দায়িত্ববান চরিত্রেরও হতে হবে।
১৬ মে শুক্রবার দুপুরে ঢাকায় বিএমএ অডিটোরিয়ামে বাংলাদেশ যুব ঐক্য পরিষদের পরিচিতি সভা ও বর্ধিত সভায় অংশ নিয়ে তিনি তার বক্তব্যে এসব কথা বলেন।
অমরেশ দত্ত জয় বলেন, সমাজের আলোর বাহক যুবকরাই। তাদের কাঁধে ভর করেই অন্যরা নানামুখী দায়িত্বশীল ভূমিকায় কাজ করে। তাই যুবকদের চোখে মুখে কোন হতাশা যাতে না থাকে সে দায়িত্ব রাষ্ট্রকেই নিশ্চিত করতে হবে। আর সেটা বাস্তবায়নে সংগঠনকেও ভূমিকা নিতে হবে।
ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় যুবকদের করণীয় সম্পর্কে অমরেশ দত্ত জয় বলেন, আমাদের মেধার যত্ম নিজেদেরকেই নিতে হবে। সেই সাথে যে সব জেলাসহ ইউনিটে ঐক্য পরিষদের মূল কমিটির দায়িত্বশীলরা সাংগঠনিকভাবে দুর্বল এবং পিছিয়ে রয়েছে। সেখানে দ্রুত সাংগঠনিক ব্যবস্থা হিসেবে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন ও উদ্যোমী মানবিকদের কাজ করার সাংগঠনিক দায়িত্ব দেয়া হউক। এক্ষেত্রে যুব ঐক্য পরিষদ তাদের ভ্যাণগার্ড হিসেবে রাজপথসহ সর্বত্র পাশে থাকবে।
অনুষ্ঠানে কেন্দ্রীয় যুব ঐক্য পরিষদের সভাপতি শিমুল সাহার সভাপতিত্বে ঐক্য পরিষদ,যুব ঐক্য পরিষদসহ ভাতৃপ্রীতম সংগঠনের নেতৃবৃন্দরাও বক্তব্য রাখেন।
পরে শুরু থেকে শেষ পর্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান পরিচালনা করায় চাঁদপুর জেলা যুব ঐক্য পরিষদের সদস্য সচিব পার্থ গোপাল দাস, মতলব যুব ঐক্য পরিষদের আহ্বায়ক সমীর ভট্টাচার্য, সদস্য সচিব চন্দন বিশ্বাস,হাইমচর যুব ঐক্য পরিষদের সদস্য সচিব শিমুল অধিকারী সুমন, ফরিদগঞ্জ যুব ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক গণেশ লোধসহ অন্যরা আয়োজকদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital