বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৩২ পিএম
চাঁদপুরে তিন দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ শুরু
চাঁদপুরে ৩ দিনব্যাপী ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ, বিজ্ঞান মেলা, নবম বিজ্ঞান বিষয়ক কুইজ এবং জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড শুরু হয়েছে।
শনিবার (১৭ মে) দুপুরে সদর উপজেলা পরিষদ মিলনায়তনে এই উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন চট্টগাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিন।
তিনি বক্তব্যে বলেন, বিজ্ঞানের মধ্যে অবদান কম থাকার কারণে বিশ্বে আমাদের দেশকে তেমন ভালো চোখে দেখে না। আমরা বিজ্ঞান চর্চাকে ভয় করি। আপনি দুর্নীতি, দখলদারী, মাদক ব্যবসা করবেন, সমাজে অনেক সসয় আপনাকে বাহাবা দিবে। কিন্তু বিজ্ঞান চর্চা করলে আপনাকে তিরস্কার করবে।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশকে উন্নত করতে হলে বিজ্ঞানে অবদান রাখতে হবে। আমাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে হলে জ্ঞান চর্চা করতে হবে। পড়তে হবে, পড়া ছাড়া জ্ঞান হবে না। যতক্ষণ না বদলে যাবো, ততক্ষণ আমাদের দেশ উন্নতি হবে না।
জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ মোহসীন উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব, চাঁদপুর সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ মো. মাসুদুর রহমান।
স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. এরশাদ উদ্দিন। অনুষ্ঠানে সঞ্চালনার ছিলেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট সুমাইয়া ফারজানা হক।
আলোচনা শেষে সরকারি টেকনিক্যাল স্কুলে ফিতা কেটে আয়োজিত বিজ্ঞান মেচলার উদ্বোধন করেন প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিরা। পরে তিনি মেলার স্টলগুলো পরিদর্শন করেন। তিন দিনের এ মেলায় জেলার ৫৭ শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ করে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital