বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে : মহাপরিচালক সাইদুর রহমান

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: শনিবার, ১৭ মে, ২০২৫, ৮:৫৩ পিএম
শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থাকতে হবে : মহাপরিচালক সাইদুর রহমান

চাঁদপুরে শিক্ষা, সংস্কৃতি, মাদক নিয়ন্ত্রণ, শ্রমবাজার, শিল্পমুখী কার্যক্রম ও সমাজ উন্নয়ন বিষয়ে আলোচনা এবং এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহযোগিতায় ও বি. পরিক্রমা নিউজ বিডি.কম এর আয়োজনে (১৭ মে) শনিবার বিকেল ৩টায় চাঁদপুর সরকারি কলেজ অডিটোরিয়ামে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র প্রধান সম্পাদক হারুন অর রশীদের সভাপতিত্বে ও ফরিদগঞ্জ উপজেলা সমাজসেবা অফিসার মাহমুদুল হাসানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক মোঃ সাইদুর রহমান খান।

তিনি বলেন, তোমরা এতদিন ছিলে একটি কমফোর্ট জোনে। এখন জিপিএ-৫ পেয়ে তোমরা দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভর্তিযুদ্ধে অংশ নিতে যাচ্ছ। নিজেদের প্রস্তুত করতে হবে আরও বৃহৎ লক্ষ্যের জন্য। ইংরেজিতে দুর্বলতা থাকলেও আগে থেকে প্রস্তুতি নিলে তা কাটিয়ে ওঠা সম্ভব এবং তা তোমাদের ভবিষ্যত উজ্জ্বল করবে।

Model Hospital

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে মাদকবিরোধী শপথ বাক্য পাঠ করান এবং বলেন, মাদক থেকে দূরে থাকতে হবে। মাদক সংক্রান্ত তথ্য প্রশাসনকে দিয়ে সহায়তা করতে হবে। জীবনের লক্ষ্য পূরণে যা সহায়ক, সেসব অভ্যাসই গড়ে তুলতে হবে।

গেস্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মহিলা এমপি ও সমাজসেবক রাশেদা বেগম হীরা।

তিনি বলেন, শিক্ষার্থীদের উচিত ২২ বছর থেকেই টিউশনির অর্থ সঞ্চয় ও ব্যবসায় কাজে লাগানো এবং ২৪ বছর থেকে ব্যবসার প্রসার ঘটানো। উদ্যোক্তা হতে হবে, বিশেষ করে নারীদের অগ্রসর হতে হবে। সবাইকে মাদক থেকে দূরে থাকতে হবে। আমাদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে হবে নিজ নিজ নৈতিকতায়। সমাজে অনৈতিক কাজ বাড়ছে, এগুলো রোধে সবাইকে এগিয়ে আসতে হবে। নিজেরা উদ্যোক্তা হয়ে নারী সমাজকে এগিয়ে নিতে।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান, রাজনীতিবিদ ও সমাজসেবক মোঃ আব্দুল হান্নান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বিএনপি কেন্দ্রীয় নেতা ও মুসলিম ফাউন্ডেশন বাংলাদেশ এর মহাসচিব ও নির্বাহী পরিচালক ড. মোঃ সলিম উল্লাহ (পিএইচডি) বলেন, আগামীর বাংলাদেশ মেধাবীদের বাংলাদেশ। তাই এই বাংলাদেশের দায়িত্ব মেধাবীদের দায়িত্ব নিতে হবে। তাই সে অনুযায়ী জ্ঞান অর্জন করতে হবে।

আরো ও বক্তব্য রাখেন,অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব ডঃ এ.এম.এম. আনিসুল আউয়াল, চাঁদপুর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আব্দুল হান্নান রনি, বাংলাদেশ জাতীয়তাবাদী কেন্দ্রীয় মুক্তিযোদ্ধাদলের সদস্য মোঃ শফিকুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হাকিম মিয়াজী, চাঁদপুর জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান, চাঁদপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক মোঃ নজরুল ইসলাম।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন মাওলানা আব্দুল কাইয়ুম।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে বিশ্ববিদ্যালয় পরিক্রমা’র পক্ষ থেকে অতিথি ও শিক্ষার্থীদের মাঝে সম্মাননা ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital