বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফেসবুকে পোস্ট দিয়ে ফরিদগঞ্জে যুবকের আ ত্মহ ত্যা

এস. এম ইকবাল প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৭:৪৯ পিএম
ফেসবুকে পোস্ট দিয়ে ফরিদগঞ্জে যুবকের আ ত্মহ ত্যা

চাঁদপুরের ফরিদগঞ্জে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পোস্ট দিয়ে ইয়াসিন হোসেন সোহান( ২৫) নামে এক যুবকের আত্মহত্যার ঘটনা ঘটেছে।

ফরিদগঞ্জ পৌর এলাকার ভাটিয়ালপুর গ্রামে শনিবার (১৭ মে) রাতে এ ঘটনা ঘটে। মৃত ইয়াসিন হোসেন সোহান ওই গ্রামের মো. জসিম উদ্দিনের ছেলে।

খবর পেয়ে থানার এসআই মাহবুব আলম ঘটনাস্থল থেকে মৃতের মরদেহ উদ্ধার করে রবিবার (১৮ মে) সকালে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালে পাঠিয়েছে থানা পুলিশ।

মৃতের পরিবারের বরাত দিয়ে স্থানীয় বাসিন্দা মো. গোফরান মিয়া বলেন, ইয়াসিন হোসেন সোহান তাদের ৪ ভাই-বোনের মধ্য বড়। তার বাবা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। গত কয়েক মাস পূর্বে তার মায়ের শরীরে ক্যান্সার শনাক্ত হয়। চিকিৎসার খরচ মেটাতে আর্থিক অনাটনে ভুগতে থাকে তারা।

Model Hospital

শনিবার বিকেলে সে নিজেদের বিল্ডিং-এর রুমের দরজা আঁটকে ঘুমিয়ে পড়েন। রাত ৯টা নাগাদ দরজা না খোলাতে পরিবারের অন্যান্য সদস্যরা ডাকাডাকি করতে থাকে। এক পর্যায়ে দরজা না খোলাতে তারা দরজার লোক ভেঙ্গে বিতরে প্রবেশ করে দেখে সিলিং ফ্যানের সাথে গামছা দিয়ে ফাঁস দেওয়াবস্থায় ইয়াসিন হোসেন সোহানের মরদেহ ঝুলে আছে। পরে তারা পুলিশকে খবর দেয়।

এর আগে সে ইয়াসিন হোসেন সোহান নামে নিজের ফেসবুকে একটি পোস্ট দেন। পোস্টে লেখেন: আমার মা-বাবা হয়তো আমাকে কোনোদিনও ক্ষমা করবে না।

কীভাবে ক্ষমা করবে বলেন! আমি যে তাদের স্বার্থপর ছেলে। আমার যায়গায় যদি একটা মেয়ে জন্মাইত তাইলেই হয়তো তাদের এই দুর্দিন দেখতে হইতো না।

বিষয়টি নিশ্চিত করে ফরিদগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. শাহ্ আলম জানান, সোহানের মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।

প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে সে পরিবারের সাথে অভিমান করে আত্মহত্যা করতে পারে। পরবর্তি আইনানুুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital