বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

মতলবে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা বৃদ্ধের

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ১৮ মে, ২০২৫, ৮:৪৯ পিএম
মতলবে ৬ষ্ঠ শ্রেণীর ছাত্রীকে ধর্ষণ চেষ্টা বৃদ্ধের
চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের লামচরি গ্রামে ৬ষ্ঠ শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ চেষ্টার অভিযোগ উঠেছে এক বৃদ্ধের বিরুদ্ধে।
গত ১৬ মে দুপুর এ ঘটনার পর স্থানীয় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হলে আঃ রাজ্জাক নামের ওই বৃদ্ধ গা ঢাকা দেন।
ওই ছাত্রীর নানির দেয়া সাক্ষাৎকার থেকে জানা গেছে, মমরুজকান্দি সপ্তগ্রাম উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণীর ওই ছাত্রী তার নানির বাড়িতে থেকে লেখাপড়া করে। গত ১৬ মে দুপুরে সে বাড়িতে অবস্থান করছিল। ওই সময় ঘর খালি পেয়ে পাশের বাড়ির আঃ রাজ্জাক (৬০) মেয়েটিকে ধর্ষণের প্রস্তুতি নেয়। হঠাৎ করেই তার গোঙ্গানির শব্দ শুনে তার নানি ঘরে প্রবেশ করে দেখতে পান এই দৃশ্য। পরে তিনি ডাক চিৎকার দিলে আশপাশের লোকজন আসে। পরে আঃ রাজ্জাক সাথে সাথে দৌড়ে পালিয়ে যান।
এই ঘটনাটি নিয়ে স্থানীয়ভাবে চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে গত ১৮ মে রবিবার স্থানীয় শালিশীদের মাধ্যমে ঘটনাটি ধামাচাপা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
মতলব উত্তর থানার ওসি রবিউল হক বলেন, এ ঘটনায় কোন অভিযোগ পাই নি। অভিযোগ পেলে অবশ্যই আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:২১ পিএম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডস্থল পরিদর্শন করলেন চেয়ারম্যান প্রার্থী সুলতান কাজী
মতলব দক্ষিণ উপজেলার মাছুয়াখাল জমাদার বাড়িতে ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকান্ডস্থল পরিদর্শন করেছেন ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী।
বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তিনি। এসময় তিনি আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ভুক্তভোগীদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। এসময় তিনি ক্ষতিগ্রস্তদের প্রতি গভীর সমবেদনা জানান।
খাদেরগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী মো. সুলতান কাজী বলেন, দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকা আমাদের নৈতিক দায়িত্ব। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পুনর্বাসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আমাদেরও সমন্বয় করা উচিত। যে কোনো দুর্যোগে খাদেরগাঁও ইউনিয়নবাসীর পাশে থাকার জন্য আমি প্রস্তুত আছি।
পরিদর্শনকালে জেলা বিএনপির সদস্য ও মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ  পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।