বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

সমাজ ও ধর্মবিরোধী

নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে : মানসুর আহমদ সাকী

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ মে, ২০২৫, ৯:২৫ পিএম
নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে : মানসুর আহমদ সাকী
আজ ২০ মে, ২০২৫ মঙ্গলবার মতলব উত্তর ছেংগারচরে ইসলামী আন্দোলন বাংলাদেশ ছেংগারচর পৌরসভার সভাপতি এমদাদুল হক মানিকের সভাপতিত্বে ও সেক্রেটারি মুহাম্মদ আলমগীর হোসাইনের সঞ্চালনায় আয়োজিত পরিচিত সভা ও শপথ  অনুষ্ঠানে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সহ-প্রশিক্ষণ সম্পাদক মুফতী মানসুর আহমদ সাকী সরকারকে উদ্দেশ্য করে বলেন, স্বাধীনতার ৫৩ বছরে দেশে অনেক নেতার পরিবর্তন হয়েছে, অনেক দলের পরিবর্তন হয়েছে কিন্তু এদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি।
তাই আগামীতে যাতে কেউ স্বৈরাচার হতে না পারে সেই পদক্ষেপ নেয়ার জন্য সরকারকে আহবান জানাই
সরকারের প্রতি আহবান জানিয়ে মুফতি মানসুর আহমদ সাকী বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশন যে সুপারিশমালা পেশ করেছে, তা দেশের বিশ্বাস, মূল্যবোধ ও ঐতিহ্যের সম্পূর্ণ পরিপন্থী এবং সরাসরি ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে। অতিশীগ্র  ধর্মবিরোধী এই নারী সংস্কার কমিশনের প্রস্তাবনা বাতিল করতে হবে।
প্রধান আলোচকের আলোচনা করেন ইসলামী আন্দোলন বাংলাদেশ চাঁদপুর জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা হেলাল আহমাদ,আরো বক্তব্য রাখেন  উপজেলা সেক্রেটারি মুহাম্মদ ডালিম চৌধুরী, উপজেলা নির্বাহী সদস্য আতাউল্লাহ মহসিন,ইঞ্জিনিয়ার মুহাম্মদ শফিকুল ইসলাম প্রমুখ

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital