বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করায় প্রতিবাদ

এস. এম ইকবাল প্রকাশিত: বুধবার, ২১ মে, ২০২৫, ১১:৪৮ পিএম
ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ আখ্যায়িত করায় প্রতিবাদ
ফরিদগঞ্জে বিএনপিকে চাঁদাবাজ রাজনৈতিক সংগঠন আখ্যায়িত করায় প্রতিবাদ সমাবেশ করেছে বিএনপি ও সহযোগী সংগঠনের তৃণমূলের নেতা-কর্মীরা।
বুধবার (২১মে) বিকালে ফরিদগঞ্জ পৌর এলাকার দাস পাড়ায় এ প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্য রাখেন, দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস, সাধারণ সম্পাদক লিটন কুমার দাস, পৌর যুবদলের যুগ্ম আহবায়ক ফারুক হোসেন রন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক প্রদীপ কুমার সাগর।
দাসপাড়া যুব সংঘের সভাপতি পরেশ চন্দ্র দাস তার বক্তব্যে বলেন, আমি এ মাটিতেই জন্মেছি এবং বড় হয়েছি। দীর্ঘ প্রায় ৩০ বছর এই সংগঠনের দায়িত্ব পালন করে আসছি। বিভিন্ন সময় রাজনীতি ও ক্ষমতার পরিবর্তন হয়েছে, শুধু বিএনপি নয় কোন রাজনৈতিক সংগঠনই আমাদের উপর কোন রকম অত্যাচার এবং জুলুম করে নাই। বরং আমাদের সকল আচার অনুষ্ঠানে ভেদাভেদ না রেখে হিন্দু-মুসলিম এক হয়ে অংশ গ্রহণ করেছি।
দাসপাড়া যুব সংঘের সাধারণ সম্পাদক লিটন কুমার দাস বলেন, পূর্বে তো নয়ই ৫ই আগষ্ট পরবর্তী সময়ে আমরা খুব শান্তিতে বসবাস করে আসছি। আমাদের দুর্গাপূজাসহ সকল অনুষ্ঠানে বিএনপিসক সকল রাজনৈতিক দল অর্থ এবং নিরাপত্তা দিয়ে করেছে। আমাদের মধ্যে যাহারা বিভ্রান্তি ছড়াচ্ছে এটা মোটেও ঠিক নয়।
এ সময়, ফরিদগঞ্জ বাজার কমিটির সাংগঠনিক সম্পাদক আনোয়ার হোসেন সজিব, সাংবাদিক প্রবীর চক্রবর্তীসহ হিন্দু ধর্মীয় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ এবং বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
উল্লেখ্যঃ দাসপাড়ায় একটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ করে শিপ্রা দাস ও পরেশ চন্দ্র বাড়ি ও সীমানা প্রাচীর নির্মাণ করে। এ নিয়ে উপজেলা প্রশাসন ও যৌথ সমাধানের চেষ্টা করলেও তা সমাধান করা সম্ভব হয়নি। পরে স্থানীয় বাসিন্দা ও যুবদল নেতা জিয়া উদ্দিন চৌধুরী আদালতে স্বরনাপন্ন হয় এবং আদালত তাতে নিষেধাজ্ঞা প্রদান করে। এ নিয়ে গতকাল মঙ্গলবার (২০ মে ২০২৫)  ফরিদগঞ্জ থানা পুলিশ নিষেধাজ্ঞা জারি করতে যায়।
এ সময় উপজেলা যুবদল নেতা রাজু পাটওয়ারী ও স্বেচ্ছাসেবক দলের নেতা জিয়া উদ্দিন চৌধুরীকে শিপ্রা দাসের ছেলে সাগর দাস অকথ্য ভাষায় গালমন্দ করে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে লাইভে চাঁদাবাজ দল হিসেবে আখ্যায়িত করে।

মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৬, ৯:১৩ পিএম
মতলবে ডেঙ্গুর উপসর্গে হাসপাতালে ভর্তির দুই ঘণ্টার মধ্যেই তরুণের মৃত্যু

চাঁদপুরের মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর উপসর্গ নিয়ে ভর্তির মাত্র দুই ঘণ্টার মধ্যে মো. সিয়াম (২০) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) রাত নয়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সিয়াম উপজেলার খাগুরিয়া গ্রামের কৃষক আবদুস সোবাহানের ছেলে।

স্বজনেরা জানান, প্রায় এক সপ্তাহ ধরে প্রচণ্ড জ্বরে ভুগছিলেন সিয়াম। তবে কোনো চিকিৎসকের কাছে না গিয়ে বাড়িতেই অবস্থান করছিলেন তিনি। গতকাল সন্ধ্যা সাতটার দিকে শারীরিক অবস্থার চরম অবনতি হলে বাবা আবদুস সোবাহান তাকে মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে আসেন।

হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর তার শরীরে ডেঙ্গুর উপসর্গ শনাক্ত হয়। এ সময় তার নাক ও মুখ দিয়ে অতিরিক্ত রক্তক্ষরণ হতে থাকে। রোগীর অবস্থার দ্রুত অবনতি ঘটায় কর্তব্যরত চিকিৎসকেরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরের (রেফার) পরামর্শ দেন। ঢাকায় নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও প্রস্তুত করা হয়েছিল। তবে রওনা দেওয়ার আগেই রাত নয়টার দিকে হাসপাতালে তার মৃত্যু হয়।

Model Hospital

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসা কর্মকর্তা মো. মোবারক হোসেন মামুন জানান, হাসপাতালে নিয়ে আসার পর দেখা যায় তরুণের নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হচ্ছে এবং রক্তচাপ আশঙ্কাজনকভাবে কমে গেছে। জরুরি ভিত্তিতে ঢাকায় পাঠানোর সব প্রস্তুতি নেওয়া হলেও তার আগেই তার মৃত্যু হয়।

ছেলের মৃত্যুতে ভেঙে পড়ে বাবা আবদুস সোবাহান বলেন, আমার পোলাডার এক সপ্তাহ ধইরা জ্বর আছিল। ওরে কইছিলাম ডাক্তারের কাছে যাইতে, কিন্তু হুনল না। অবস্থা বেশি খারাপ হইলে সন্ধ্যায় হাসপাতালে আনলাম। হাসপাতালে আনার পরই নাক-মুখ দিয়া রক্ত পড়া শুরু হয়। ঢাকা নেওয়ার জন্য অ্যাম্বুলেন্সও ঠিক করছিলাম, কিন্তু তার আগেই আমার সব শ্যাষ অইয়া গেল।