বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩
বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

চবি সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন চাঁদপুরের রুপক

নিজস্ব প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ২২ মে, ২০২৫, ৯:৩৮ পিএম
চবি সাংবাদিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক হলেন চাঁদপুরের রুপক

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (চবিসাস) কার্যনির্বাহী পরিষদ-২০২৫ এর নির্বাচনে যুগ্ম-সাধারণ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন চাঁদপুরের কচুয়া উপজেলার চাপাতলী গ্রামের রেফায়েত উল্যাহ রুপক।

বৃহস্পতিবার (২২ মে) সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের প্রক্টর কার্যালয়ে এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

নির্বাচনে সভাপতি পদে বাংলাদেশ প্রতিদিনের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মো. জানে আলম এবং সাধারণ সম্পাদক পদে একাত্তর টিভির প্রতিনিধি মাহফুজ শুভ্র নির্বাচিত হয়েছেন।

রেফায়েত উল্যাহ রুপক কচুয়ার ঐতিহ্যবাহী মাসনিগাছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আমিন উল্যাহ এর কনিষ্ঠ সন্তান। তিনি রাজধানী ঢাকার স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান বি এ এফ শাহীন কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শেষে ২০২০-২১ শিক্ষাবর্ষে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মনোবিজ্ঞান বিভাগে ভর্তি হন।

Model Hospital

তিন ভাই, এক বোনের মাঝে কনিষ্ঠ রুপক ছোটবেলা থেকেই নানা সামাজিক, স্বেচ্ছাসেবী, মানবাধিকার সংগঠনের সাথে যুক্ত। স্কুল জীবনেই যুক্ত হন স্কাউটিং এরসাথে। পরবর্তীতে নিজেই প্রতিষ্ঠা করেন পরিবেশবাদী সংগঠন ‘পরিচ্ছন্ন ক্যাম্পাস চাই – (পকচা)’। শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক আয়োজিত স্টুডেন্ট ক্যাবিনেট নির্বাচন – ২০১৬ তে নিজ স্কুলে সর্বাধিক ভোট পেয়ে প্রধানমন্ত্রী নির্বাচিত হন। বাংলাদেশ দুর্নীতি দমন কমিশনের (দুদক) দুর্নীতি বিরোধী সামাজিক আন্দোলন প্রতিষ্ঠার লক্ষ্যে তৈরী করা
‘সততা সংঘের’ নিজ স্কুল কমিটির সভাপতি ছিলেন তিনি।

বিশ্ববিদ্যালয়েও তিনি নেতৃত্ব দিয়েছেন একাধিক সংগঠনের। ‘বসুন্ধরা শুভসংঘ’ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এবং জাতিসংঘ ঘোষিত টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা নিয়ে কাজ করা ‘ইয়ুথ ফর এসডিজি ’ এর সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের প্রেস অ্যান্ড মিডিয়া এক্সিকিউটিভের দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি চাঁদপুর জেলা স্টুডেন্টস’ এ্যাসোসিয়েশন – চবির সাধারণ সম্পাদক এবং আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন ‘ অ্যামেনিস্টি ইন্টারন্যাশনাল ’ এর আন্তর্জাতিক সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।

ক্যাম্পাস সাংবাদিকতায় তিনি কালের কন্ঠ এবং দৈনিক সকালের সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করেছেন। বর্তমানে চট্টগ্রামের জনপ্রিয় অনলাইন পোর্টাল সিভয়েসের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি হিসেবে কাজ করছেন।

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মোজাম্মেল প্রধান হাসিব প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩২ এম
মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে মিজানুর রহমান সরকার ও সুলতান কাজী

মতলব দক্ষিণে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৫ পরিবারের পাশে দাঁড়ালেন চাঁদপুর জেলা বিএনপির সদস্য, মতলব দক্ষিণ উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মিজানুর রহমান সরকার এবং ৩নং খাদেরগাঁও ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মো. সুলতান কাজী।

গত বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেল ৪টায় দলীয় নেতাকর্মী ও ইউনিয়নের গন্যমান্য ব্যক্তিদের নিয়ে পরিদর্শনে যান তারা। এসময় তারা আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর খোঁজখবর নেন এবং ক্ষতিগ্রস্তদের সান্ত্বনার পাশাপাশি মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ ও প্রত্যেক পরিবারের মাঝে চালের বস্তা প্রদান করেন।

পরিদর্শনকালে খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের আহবায়ক ও ইউপি সদস্য শহীদ মিয়াজী, খাদেরগাঁও ইউনিয়ন যুবদলের সদস্য সচিব মিঞা মো. ফারুক, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব সোহেল রানা, বিএনপি নেতা তাজুল ইসলাম, ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত সুমন, মো. সুমন মোল্লা, যুবদল নেতা রুবেল কাজী, কামাল প্রধান, মিজান কাজী, ছাত্রদল নেতা রাশেদ কাজী, সমাজসেবক আলি আক্কাস মিয়াজীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, গত বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে সংঘটিত অগ্নিকাণ্ডে ৫টি বসতঘর ও ৫টি রান্নাঘর, স্বর্ণালাংকার, নগদ অর্থ পুড়ে যায়, এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে পরিবারগুলোর। বসতঘর পুড়ে যাওয়ার পর খোলা আকাশের নিচেই মানবেতর জীবনযাপন করছে ভুক্তভোগী পরিবারগুলো।

Model Hospital